শুক্রবার , ১৬ অক্টোবর ২০২৬
শুক্রবার , ১৬ অক্টোবর ২০২৬
হোম › বিশ্ব › এসসিও শীর্ষ সম্মেলনে যোগ দিতে চীনে পৌঁছালেন পুতিন

এসসিও শীর্ষ সম্মেলনে যোগ দিতে চীনে পৌঁছালেন পুতিন

favicon
অনলাইন সংস্করণ
এসসিও শীর্ষ সম্মেলনে যোগ দিতে চীনে পৌঁছালেন পুতিন

সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশনের (এসসিও) ২৫তম রাষ্ট্রপ্রধান পরিষদের বৈঠকে যোগ দিতে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন রবিবার চীনের উত্তরাঞ্চলীয় বন্দর শহর তিয়ানজিনে পৌঁছেছেন।


রয়টার্সের খবরে বলা হয়, বিমানবন্দরে পুতিনকে লাল গালিচা সংবর্ধনা দেওয়া হয়। চীনের শীর্ষ কর্মকর্তারা তাকে অভ্যর্থনা জানান। রুশ বার্তা সংস্থা তাস এ ঘটনাটি সরাসরি সম্প্রচার করে।


চীনের রাষ্ট্রীয় টেলিভিশন সিসিটিভি জানায়, বর্তমানে চীন-রাশিয়া সম্পর্ক ‘ইতিহাসের সেরা পর্যায়ে’ পৌঁছেছে। এ সম্পর্ককে তারা সবচেয়ে ‘স্থিতিশীল, পরিণত ও কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ’ বলে আখ্যায়িত করেছে।


দুই দিনের এ শীর্ষ সম্মেলনে প্রায় ২০ দেশের নেতা অংশ নিচ্ছেন। সম্মেলনের আয়োজক সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশন (এসসিও)।


২০০১ সালে ছয়টি ইউরেশীয় দেশ নিয়ে যাত্রা শুরু করা সংগঠনটির এখন ১০ স্থায়ী সদস্য ও ১৬টি পর্যবেক্ষক দেশ রয়েছে। সন্ত্রাস দমন ও নিরাপত্তার পাশাপাশি সংগঠনটি অর্থনৈতিক ও সামরিক সহযোগিতাও জোরদার করছে।