শুক্রবার , ১৬ অক্টোবর ২০২৬
শুক্রবার , ১৬ অক্টোবর ২০২৬
হোম › বিশ্ব › আফগানিস্তানে ভয়াবহ ভূমিকম্পে ৮১২ জন নিহত, উদ্ধার ব্যাহত

আফগানিস্তানে ভয়াবহ ভূমিকম্পে ৮১২ জন নিহত, উদ্ধার ব্যাহত

favicon
অনলাইন সংস্করণ
আফগানিস্তানে ভয়াবহ ভূমিকম্পে ৮১২ জন নিহত, উদ্ধার ব্যাহত

আফগানিস্তানের ভূমিকম্প বিধ্বস্ত অঞ্চলগুলোতে এখনও চাপা পড়ে আছে অন্তত তিন থেকে সাড়ে তিনশ’ মরদেহ। দুর্গম এলাকা আর প্রয়োজনীয় সরঞ্জামের অভাবে ব্যাহত হচ্ছে উদ্ধার কার্যক্রম। এ পরিস্থিতি মোকাবিলায় আন্তর্জাতিক সহায়তা চেয়েছে তালেবান সরকার।


তালেবানের সামরিক বাহিনী উদ্ধার তৎপরতায় কাজ করছে। ইতোমধ্যে দুর্যোগকবলিত এলাকাগুলো থেকে ৪০টিরও বেশি ফ্লাইট পরিচালনা করে হতাহতদের রাজধানী কাবুলে নেওয়া হয়েছে। তবে বেশ কয়েকটি এলাকায় মোবাইল যোগাযোগ সম্পূর্ণভাবে বিচ্ছিন্ন হয়ে পড়েছে।


গত রোববার স্থানীয় সময় বিকেলে ৬ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে পূর্ব আফগানিস্তানের তিনটি প্রদেশে। এতে প্রাণ হারিয়েছেন অন্তত ৮১২ জন, আহত হয়েছেন তিন হাজারেরও বেশি। ভূমিকম্পের শকওয়েভ অনুভূত হয়েছে পার্শ্ববর্তী পাকিস্তানেও।


ভূমিকম্পের আগে টানা ৪৮ ঘণ্টার ভারী বৃষ্টিতে বিপর্যস্ত ছিল এসব অঞ্চল। অধিকাংশ ঘরবাড়ি কাদামাটির তৈরি হওয়ায় ক্ষয়ক্ষতির পরিমাণ আরও বেড়েছে বলে ধারণা করা হচ্ছে।


উল্লেখ্য, ভূমিকম্পের কেন্দ্রস্থল থেকে প্রায় ২০০ কিলোমিটার দূরে কাবুলে কয়েক সেকেন্ড ধরে কম্পন টের পাওয়া যায়। এমনকি প্রায় ৪০০ কিলোমিটার দূরের পাকিস্তানের রাজধানী ইসলামাবাদেও ভূকম্পন অনুভূত হয়।