রবিবার , ১৮ অক্টোবর ২০২৬
রবিবার , ১৮ অক্টোবর ২০২৬
হোম › বিশ্ব › গাজায় ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে আটক দুই অবসরপ্রাপ্ত মার্কিন সেনা কর্মকর্তা

গাজায় ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে আটক দুই অবসরপ্রাপ্ত মার্কিন সেনা কর্মকর্তা

favicon
অনলাইন সংস্করণ
গাজায় ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে আটক দুই অবসরপ্রাপ্ত মার্কিন সেনা কর্মকর্তা

গাজায় ইসরায়েলি আগ্রাসনে যুক্তরাষ্ট্রের সমর্থনের বিরুদ্ধে প্রতিবাদ করায় দুই অবসরপ্রাপ্ত মার্কিন সেনা কর্মকর্তাকে আটক করেছে পুলিশ। খবর আল জাজিরার।


প্রতিবেদনে বলা হয়, সম্প্রতি সিনেটের এক শুনানি চলাকালে এই ঘটনা ঘটে। সেখানে প্রতিবাদ জানান সাবেক সামরিক গোয়েন্দা কর্মকর্তা জোসেফাইন গিলবি এবং অবসরপ্রাপ্ত লে. কর্নেল অ্যন্হনি অ্যাগুইলার।


প্রতিবাদকালে তারা বলেন, “গাজায় যে গণহত্যা চালাচ্ছে ইসরায়েল, তার জন্য সমানভাবে দায়ী যুক্তরাষ্ট্র। কারণ ওয়াশিংটন দীর্ঘদিন ধরে এই হত্যাযজ্ঞে সব ধরণের সহায়তা দিয়ে আসছে।”


এ ছাড়া, মার্কিন করদাতাদের অর্থ ইসরায়েলের আগ্রাসন ও গণহত্যায় ব্যবহার করা হচ্ছে বলেও অভিযোগ করেন সাবেক এই দুই কর্মকর্তা।


/এমএইচআর/