শুক্রবার , ১৬ অক্টোবর ২০২৬
শুক্রবার , ১৬ অক্টোবর ২০২৬
হোম › বিশ্ব › ভারতের ৪৭% মন্ত্রীর বিরুদ্ধে ফৌজদারি মামলা: এডিআর রিপোর্ট

ভারতের ৪৭% মন্ত্রীর বিরুদ্ধে ফৌজদারি মামলা: এডিআর রিপোর্ট

favicon
অনলাইন সংস্করণ
ভারতের ৪৭% মন্ত্রীর বিরুদ্ধে ফৌজদারি মামলা: এডিআর রিপোর্ট

ভারতের প্রায় অর্ধেক মন্ত্রীর বিরুদ্ধেই রয়েছে ফৌজদারি মামলা। স্বাধীন গবেষণা সংস্থা অ্যাসোসিয়েশন ফর ডেমোক্র্যাটিক রিফর্মস (এডিআর)-এর সাম্প্রতিক এক প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য।


রিপোর্ট অনুযায়ী, দেশের ২৭টি রাজ্য ও তিনটি কেন্দ্রশাসিত অঞ্চলের মোট ৩০২ জন মন্ত্রীর মধ্যে ৪৭ শতাংশই বিভিন্ন মামলার আসামি। শুধু তাই নয়, অনেকের বিরুদ্ধে রয়েছে খুন, অপহরণ ও যৌন নির্যাতনের মতো গুরুতর অভিযোগও।


এই তথ্য প্রকাশ পেল এমন সময়ে, যখন কেন্দ্র সরকার দুর্নীতি দমনে তিনটি নতুন বিল সংসদে উপস্থাপন করেছে। প্রস্তাবিত ওই বিলে বলা হয়েছে, কোনও প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী বা মন্ত্রী যদি ৩০ দিনের বেশি কারাভোগ করেন, তবে তাকে পদ থেকে অপসারণ করা হবে।


সূত্র: দ্য হিন্দু, ইকোনমিক টাইমস