শুক্রবার , ১৬ অক্টোবর ২০২৬
শুক্রবার , ১৬ অক্টোবর ২০২৬
হোম › বিশ্ব › উত্তর গাজায় হামাসের আক্রমণে চার ইসরায়েলি সেনা নিহত

উত্তর গাজায় হামাসের আক্রমণে চার ইসরায়েলি সেনা নিহত

favicon
অনলাইন সংস্করণ
উত্তর গাজায় হামাসের আক্রমণে চার ইসরায়েলি সেনা নিহত

উত্তর গাজা উপত্যকায় ইসরায়েলি সেনাবাহিনীর চার সদস্য নিহত হয়েছেন। সোমবার ভোর ৬টার দিকে গাজা শহরের শেখ রাদওয়ান এলাকার উপকণ্ঠে কাফর জাবালিয়ায় এ ঘটনা ঘটে। খবর দিয়েছে টাইমস অব ইসরায়েল ও মিডলইস্ট মনিটর।


ইসরায়েলি সেনাবাহিনীর (আইডিএফ) এক বিবৃতিতে জানানো হয়, নিহতরা সবাই ৪০১তম সাঁজোয়া ব্রিগেডের ৫২তম ব্যাটালিয়নের সদস্য। নিহতরা হলেন—


লেফটেন্যান্ট মাতান আবরামোভিটজ (২১)


স্টাফ সার্জেন্ট উরি লামেদ (২০)


সার্জেন্ট আমিত আরিয়ে রেগেভ (১৯)


সার্জেন্ট গাদি কোটাল (২০)


এ ঘটনায় নাহাল ব্রিগেডের ৫০তম ব্যাটালিয়নের একজন সেনা মাঝারি মাত্রার আহত হয়েছেন।


ইয়েদিয়োথ আহরোনোথ জানিয়েছে, হামাসের এক আক্রমণে গাজা সিটির একটি সুরক্ষিত অবস্থানে এ সেনারা নিহত হন। আইডিএফের প্রাথমিক তদন্তে বলা হয়েছে, তিনজন হামাস সদস্য সকাল ৬টার দিকে সেনাশিবিরে হামলা চালায়। এর কিছুক্ষণ আগেই রাতভর অভিযানে অংশ নেওয়া সেনারা ফাঁড়িতে ফিরে এসেছিলেন।


সেনাবাহিনীর হিসাবে, নতুন এই মৃত্যুর পর থেকে গত অক্টোবর ২০২৩ থেকে গাজায় নিহত ইসরায়েলি সেনার সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯০৪ জনে।