রবিবার , ১৮ অক্টোবর ২০২৬
রবিবার , ১৮ অক্টোবর ২০২৬
হোম › বিশ্ব › দোহায় ইসরায়েলি বিমান হামলা, অল্পের জন্য প্রাণে বেঁচে গেলেন হামাস নেতারা

দোহায় ইসরায়েলি বিমান হামলা, অল্পের জন্য প্রাণে বেঁচে গেলেন হামাস নেতারা

favicon
অনলাইন সংস্করণ
দোহায় ইসরায়েলি বিমান হামলা, অল্পের জন্য প্রাণে বেঁচে গেলেন হামাস নেতারা

কাতারের রাজধানী দোহায় ইসরায়েলি বিমান হামলায় অল্পের জন্য প্রাণে রক্ষা পেয়েছেন হামাস নেতারা। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) রাতে হামাস নেতাদের অবস্থান করা এলাকায় অন্তত ১২টি বিমান হামলা চালায় ইসরায়েল। এ তথ্য নিশ্চিত করেছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা।


হামলায় হামাস নেতাদের কোনো ক্ষতি না হলেও তাদের অবস্থান করা হোটেল ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়। সেসময় তারা গাজায় যুদ্ধ বন্ধের শর্ত নিয়ে আলোচনায় অংশ নিচ্ছিলেন। হামলার মূল লক্ষ্য ছিলেন খলিল আল হায়া, জাহের জাবারিনসহ কয়েকজন শীর্ষ হামাস নেতা।


ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু জানিয়েছেন, এই হামলার পরিকল্পনা ও সমন্বয় তার নেতৃত্বেই হয়েছে। অন্যদিকে কাতার এই পদক্ষেপকে সন্ত্রাসী কর্মকাণ্ড ও কাপুরুষোচিত কাজ হিসেবে নিন্দা জানিয়েছে।


ইসরায়েলি সেনাবাহিনী জানায়, অভ্যন্তরীণ নিরাপত্তা সংস্থা শিন বেতের সহযোগিতায় দোহায় হামাস নেতাদের হত্যা করার চেষ্টা চালানো হয়। এ ঘটনাটি এমন সময়ে ঘটল, যখন অল্প কিছুদিন আগে ইসরায়েলের সেনাপ্রধান ইয়ার জামির ঘোষণা করেছিলেন, বিদেশে অবস্থানরত হামাস নেতাদের হত্যা করা হবে।


এরপরই ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী গিডিয়ান সার ঘোষণা করেন, দেশটি যুক্তরাষ্ট্র প্রস্তাবিত গাজা যুদ্ধবিরতি পরিকল্পনা মেনে নিয়েছে।


এদিকে হোয়াইট হাউস এখনো এ হামলা প্রসঙ্গে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানায়নি।