শুক্রবার , ১৬ অক্টোবর ২০২৬
শুক্রবার , ১৬ অক্টোবর ২০২৬
হোম › বিশ্ব › নেপালে অন্তর্বর্তী সরকারের প্রধানমন্ত্রী হিসেবে সুশীলা কারকির নাম প্রস্তাব তরুণ বিক্ষোভকারীদের

নেপালে অন্তর্বর্তী সরকারের প্রধানমন্ত্রী হিসেবে সুশীলা কারকির নাম প্রস্তাব তরুণ বিক্ষোভকারীদের

favicon
অনলাইন সংস্করণ
নেপালে অন্তর্বর্তী সরকারের প্রধানমন্ত্রী হিসেবে সুশীলা কারকির নাম প্রস্তাব তরুণ বিক্ষোভকারীদের

নেপালে অন্তর্বর্তী সরকারের প্রধানমন্ত্রী পদে সাবেক প্রধান বিচারপতি সুশীলা কারকির নাম প্রস্তাব করেছে জেন-জি বিক্ষোভকারীরা। বুধবার (১০ সেপ্টেম্বর) রাতে কাঠমান্ডুতে আয়োজিত এক সভায় এই সিদ্ধান্ত জানায় তারা।


সন্ধ্যা থেকে শুরু হওয়া ছয় ঘণ্টার ম্যারাথন আলোচনায় দেশের বিভিন্ন জেলা থেকে অনলাইনে যুক্ত হন আন্দোলনরত নতুন প্রজন্মের প্রতিনিধি। সামরিক বাহিনীর সদর দপ্তরে সেনাপ্রধানের নেতৃত্বে অনুষ্ঠিত এ বিশেষ বৈঠকে নিজেদের দাবিদাওয়া উপস্থাপন করেন তরুণরা।


আলোচনায় প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর নেতৃত্বে বিক্ষোভকারীদের হত্যার নির্দেশদাতাদের গ্রেফতার ও শাস্তির দাবি জানানো হয়। পাশাপাশি অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে সুশীলা কারকির নাম প্রস্তাব করা হয়। স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, তরুণদের আহ্বানে তিনি এ দায়িত্ব নিতে প্রাথমিকভাবে সম্মতি জানিয়েছেন।


এর আগে, সোশ্যাল মিডিয়া নিষিদ্ধের সরকারি সিদ্ধান্তকে কেন্দ্র করে শুরু হওয়া জেনজিদের আন্দোলন দ্রুত সরকারবিরোধী বিক্ষোভে রূপ নেয়। পুলিশের গুলি ও সহিংসতায় প্রাণ হারান অন্তত ৩০ জন। পরিস্থিতি চরমে পৌঁছালে পদত্যাগ করে পালাতে বাধ্য হন প্রধানমন্ত্রীসহ ক্ষমতাসীনরা।