শুক্রবার , ১৬ অক্টোবর ২০২৬
শুক্রবার , ১৬ অক্টোবর ২০২৬
হোম › বিশ্ব › গাজায় ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে সানায় লাখো ইয়েমেনির বিক্ষোভ

গাজায় ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে সানায় লাখো ইয়েমেনির বিক্ষোভ

favicon
অনলাইন সংস্করণ
গাজায় ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে সানায় লাখো ইয়েমেনির বিক্ষোভ

গাজায় ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে আবারও রাস্তায় নেমেছে ইয়েমেনের মানুষ। গতকাল শুক্রবার (১২ সেপ্টেম্বর) রাজধানী সানায় ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানাতে আয়োজিত হয় এক বিশাল জনসমাবেশ। খবর রয়টার্সের।


লাখো মানুষ অংশ নেন এই সমাবেশে, যাদের বেশিরভাগই হুতি সমর্থক। এ সময় তারা ইসরায়েলের বিরুদ্ধে স্লোগান দেন এবং হাতে রাখেন ফিলিস্তিনের পতাকা ও বিভিন্ন ব্যানার।


গাজায় ইসরায়েলি হামলার শুরু থেকেই প্রতিবাদ জানিয়ে আসছে ইয়েমেন। এ ইস্যুতে ইসরায়েল ও ইয়েমেনের মধ্যে সরাসরি হামলার ঘটনাও ঘটেছে। প্রায় প্রতি সপ্তাহেই যুদ্ধবিরতির দাবিতে মিছিল করছে ইয়েমেনবাসী।


প্রসঙ্গত, শুক্রবার (১৩ সেপ্টেম্বর) গাজা সিটিতে ইসরায়েলের নির্বিচার হামলায় প্রাণ গেছে আরও ৬৫ জনের। নিহতদের মধ্যে একই পরিবারের ১৪ জন রয়েছেন। প্রায় দুই বছর ধরে চলমান ইসরায়েলি আগ্রাসনে গাজায় এখন পর্যন্ত প্রায় ৬৩ হাজার মানুষের প্রাণহানি ঘটেছে।