ইসরায়েলি হামলার পর প্রতিরক্ষা দুর্বলতা স্পষ্ট
কাতারের দোহায় হামাস নেতাদের লক্ষ্য করে ইসরায়েলি বিমান হামলার পর দেশটির সামরিক সক্ষমতা নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। আকাশসীমা পেরিয়ে ইসরায়েলের ১২টি যুদ্ধবিমান এ হামলায় অংশ নেয়। তেলআবিবের ক্ষেপণাস্ত্র হামলার পরও কাতারের পক্ষ থেকে পাল্টা কোনো পদক্ষেপ দেখা যায়নি।
তেলসমৃদ্ধ ও আরব বিশ্বের শক্তিশালী রাষ্ট্র হিসেবে পরিচিত কাতার আর্থিকভাবে সক্ষম হলেও প্রতিরক্ষা দুর্বলতা এবার স্পষ্ট হয়ে উঠেছে।