শুক্রবার , ১৬ অক্টোবর ২০২৬
শুক্রবার , ১৬ অক্টোবর ২০২৬
হোম › বিশ্ব › রেস্তোরাঁয় গিয়ে বিক্ষোভের মুখে ট্রাম্প

রেস্তোরাঁয় গিয়ে বিক্ষোভের মুখে ট্রাম্প

favicon
অনলাইন সংস্করণ
রেস্তোরাঁয় গিয়ে বিক্ষোভের মুখে ট্রাম্প

নিরাপত্তাজনিত কারণে সচরাচর রেস্তোরাঁয় খাবার খান না মার্কিন প্রেসিডেন্টরা। তবে গত মঙ্গলবার হোয়াইট হাউসের কাছাকাছি একটি সি ফুড রেস্তোরাঁয় গিয়েছিলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সেখানে গাজার গণহত্যায় ইসরায়েলকে সমর্থনের কারণে বিক্ষোভকারীদের ক্ষোভের মুখে পড়েন তিনি।


ঘটনাস্থলে কী ঘটেছিল


ওয়াশিংটন ডিসির ফিফটিন্থ স্ট্রিটে অবস্থিত ‘জো’স সি ফুড, প্রাইম স্টেক অ্যান্ড স্টোন ক্র্যাব’-এ পৌঁছালে ট্রাম্পকে অনেকেই করতালি দিয়ে স্বাগত জানান।


একইসঙ্গে ভেতরে আগে থেকে অপেক্ষমাণ একদল বিক্ষোভকারী স্লোগান দিতে থাকেন— “ডিসিকে মুক্ত করো! ফিলিস্তিনকে মুক্ত করো! ট্রাম্প হচ্ছেন একালের হিটলার।”


তারা ফিলিস্তিনের পতাকা ও ব্যানার উঁচিয়ে প্রতিবাদ জানাতে থাকেন।


ট্রাম্পের প্রতিক্রিয়া


কয়েক সেকেন্ড তাদের দিকে তাকিয়ে হাত নেড়ে কিছু বোঝানোর চেষ্টা করেন ট্রাম্প।


সরাসরি কোনো কথা বলেননি, তবে নিরাপত্তা কর্মকর্তাদের ইঙ্গিত দেন বিক্ষোভকারীদের সরিয়ে নিতে।


সিক্রেট সার্ভিস একে একে সবাইকে সরিয়ে নেয়।

রেস্তোরাঁ থেকে বের হওয়ার সময়ও বিক্ষোভকারীরা ফিলিস্তিনের পতাকা উঁচিয়ে প্রতিবাদ জানাতে থাকেন।