শুক্রবার , ১৬ অক্টোবর ২০২৬
শুক্রবার , ১৬ অক্টোবর ২০২৬
হোম › বিশ্ব › রাশিয়ার কামচাটকায় শক্তিশালী ভূমিকম্প, জারি সুনামি সতর্কতা

রাশিয়ার কামচাটকায় শক্তিশালী ভূমিকম্প, জারি সুনামি সতর্কতা

favicon
অনলাইন সংস্করণ
রাশিয়ার কামচাটকায় শক্তিশালী ভূমিকম্প, জারি সুনামি সতর্কতা

রাশিয়ার কামচাটকা অঞ্চলের পূর্ব উপকূলের কাছে আঘাত হেনেছে শক্তিশালী ভূমিকম্প। শনিবার (১৩ সেপ্টেম্বর) স্থানীয় সময় এই ভূমিকম্প অনুভূত হয়।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, ভূমিকম্পটির মাত্রা ছিল ৭ দশমিক ৪ এবং উৎপত্তিস্থল ভূ-পৃষ্ঠের ৪০ কিলোমিটার গভীরে। তবে জার্মান রিসার্চ সেন্টার ফর জিওসায়েন্সেস (জিএফজেড) জানিয়েছে, কম্পনের মাত্রা ছিল ৭ দশমিক ১ এবং গভীরতা মাত্র ১০ কিলোমিটার।

ভূমিকম্পের পরপরই জারি করা হয়েছে সুনামি সতর্কতা। যদিও এখন পর্যন্ত কোনো প্রাণহানি বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

এর আগে, গত জুলাইয়ে একই অঞ্চলে ৮ দশমিক ৮ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছিল। তখন পুরো প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে জারি করা হয়েছিল সুনামি সতর্কতা।