শুক্রবার , ১৬ অক্টোবর ২০২৬
শুক্রবার , ১৬ অক্টোবর ২০২৬
হোম › বিশ্ব › "নিউ ইয়র্ক টাইমসের বিরুদ্ধে ট্রাম্পের ১৫ বিলিয়ন ডলারের মানহানি মামলা

"নিউ ইয়র্ক টাইমসের বিরুদ্ধে ট্রাম্পের ১৫ বিলিয়ন ডলারের মানহানি মামলা

favicon
অনলাইন সংস্করণ
"নিউ ইয়র্ক টাইমসের বিরুদ্ধে ট্রাম্পের ১৫ বিলিয়ন ডলারের মানহানি মামলা

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিউ ইয়র্ক টাইমসের বিরুদ্ধে ১৫ বিলিয়ন ডলারের মানহানি ও অপবাদ মামলা দায়ের করেছেন। এই মামলা ফ্লোরিডার মধ্য জেলা আদালতে দায়ের করা হয়েছে এবং এতে নিউ ইয়র্ক টাইমসের চার সাংবাদিক ও প্রকাশক পেঙ্গুইন র‍্যান্ডম হাউজকেও আসামি করা হয়েছে 

ট্রাম্পের ভাষ্যমতে  নিউয়র্ক টাইমস যুক্ত্ররাষ্ট্রের সব থেকে নিকৃষ্ট সংবাদমাধ্যম 

ট্রাম্পের আইনজীবীরা অভিযোগ করেছেন যে, নিউ ইয়র্ক টাইমস এবং পেঙ্গুইন র‍্যান্ডম হাউজের প্রকাশনা ও নিবন্ধসমূহে ট্রাম্পের বিরুদ্ধে মিথ্যা, অপমানজনক ও অপবাদমূলক তথ্য পরিবেশন করেছে, যা তার ব্যক্তিগত ও ব্যবসায়িক খ্যাতির ব্যাপক ক্ষতি করেছে। বিশেষ করে, ২০২৪ সালের প্রেসিডেন্ট নির্বাচনের আগে প্রকাশিত একটি সম্পাদকীয় এবং পেঙ্গুইনের বই "লাকি লুজার: হাউ ডোনাল্ড ট্রাম্প স্কোয়ান্ডারড হিজ ফাদার্স ফর্চুন অ্যান্ড ক্রিয়েটেড দ্য ইলিউশন অফ সাকসেস" উল্লেখযোগ্য।

ট্রাম্প এই মামলা দায়েরের মাধ্যমে নিউ ইয়র্ক টাইমসের বিরুদ্ধে দীর্ঘদিনের মিথ্যা তথ্য পরিবেশনের প্রতিবাদ জানিয়েছেন এবং বলেছেন, "এখন থেকে তারা মিথ্যা, অপবাদ ও অপমানজনক তথ্য পরিবেশন করতে পারবে না"।

এটি ট্রাম্পের গণমাধ্যমের বিরুদ্ধে করা সর্বশেষ মামলা, এর আগে তিনি ওয়াল স্ট্রিট জার্নাল ও সিবিএসের বিরুদ্ধে মানহানি মামলা করেছিলেন।

নিউ ইয়র্ক টাইমস এখনও এই মামলার বিষয়ে মন্তব্য করেনি।