শুক্রবার , ১৬ অক্টোবর ২০২৬
শুক্রবার , ১৬ অক্টোবর ২০২৬
হোম › বিশ্ব › গাজায় যুদ্ধ বন্ধের দাবিতে গ্রিসে বিক্ষোভ

গাজায় যুদ্ধ বন্ধের দাবিতে গ্রিসে বিক্ষোভ

favicon
অনলাইন সংস্করণ
গাজায় যুদ্ধ বন্ধের দাবিতে গ্রিসে বিক্ষোভ

গাজায় যুদ্ধ বন্ধের দাবিতে বিশাল বিক্ষোভ হয়েছে ইউরোপের দেশ গ্রিসে। শনিবার (২০ সেপ্টেম্বর) দেশটির রাজধানী এথেন্সের রাজপথে নেমে আসেন শত শত ফিলিস্তিন সমর্থক।


প্রতিবাদকারীরা পার্লামেন্ট ঘেরাও করে ইসরায়েলের আগ্রাসী কর্মকাণ্ডের তীব্র নিন্দা জানান। একইসঙ্গে গ্রিক সরকারকে তেলআবিবের সঙ্গে সম্পর্ক ছিন্ন করার দাবি তোলেন তারা।


এ সময় নানা শ্রেণি-পেশার মানুষ ফিলিস্তিনের পতাকা ও ব্যানার হাতে জড়ো হয়ে স্লোগান দিতে থাকেন। এক বিক্ষোভকারী বলেন, “গ্রিসের ইসরায়েলের সঙ্গে সমস্ত সামরিক, বাণিজ্য ও সাংস্কৃতিক সহযোগিতা বন্ধ করা উচিত।”


অন্যদিকে এক শিক্ষার্থী জানান, তিনি ফিলিস্তিনি সহপাঠীদের সাথে সংহতি প্রকাশ করছেন, যাদের স্কুলে বোমা হামলা চালানো হয়েছে।


ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর গাজা সিটি দখল অভিযানেরও তীব্র নিন্দা জানান বিক্ষোভকারীরা। তারা অবিলম্বে হামাসের সাথে যুদ্ধবিরতি চুক্তির দাবি জানান।