শুক্রবার , ১৬ অক্টোবর ২০২৬
শুক্রবার , ১৬ অক্টোবর ২০২৬
হোম › বিশ্ব › এইচ-১বি ভিসার ফি ১ লাখ ডলার ঘোষণা ট্রাম্পের, ভারতীয়দের জন্য বড় ধাক্কা

এইচ-১বি ভিসার ফি ১ লাখ ডলার ঘোষণা ট্রাম্পের, ভারতীয়দের জন্য বড় ধাক্কা

favicon
অনলাইন সংস্করণ
এইচ-১বি ভিসার ফি ১ লাখ ডলার ঘোষণা ট্রাম্পের, ভারতীয়দের জন্য বড় ধাক্কা

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এইচ-১বি ভিসার ফি একেবারে ১ হাজার ডলার থেকে বেড়ে হচ্ছে ১ লাখ ডলার বৃদ্ধি করেছেন। ভারতীয় মুদ্রায় যা প্রায় ৮৯ লাখ টাকা।


হোয়াইট হাউসের মুখপাত্র ক্যারোলিন লেভিট জানিয়েছেন, আগামী লটারির সময় থেকে নতুন আবেদনকারীদের জন্য এই নিয়মটি কার্যকর হবে। কিন্তু যাদের ভিসা আছে তাদের উপর নিয়ম থাকছে না। 


মার্কিন প্রশাসনের জোর দাবি, দেশটির কর্মীদের সুরক্ষার স্বার্থেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। তবে বিশ্লেষকরা বলছেন, সবচেয়ে বেশি প্রভাব পড়বে ভারতীয়দের উপর। ২০২৩ অর্থবছরে অনুমোদিত ৩ লাখ ৮৬ হাজার এইচ-১বি ভিসার মধ্যে ৭২ শতাংশই পেয়েছিলেন ভারতীয় পেশাজীবীরা।


এই ঘোষণার পরপরই ভারতের বিরোধী রাজনৈতিক দলগুলো মোদির বিরুদ্ধে তীব্র আক্রমণ শুরু করে । কংগ্রেস নেতা রাহুল গান্ধী বলেন, “ভারত একজন দুর্বল প্রধানমন্ত্রী পেয়েছে।” কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়্গে অভিযোগ করেছেন, “প্রধানমন্ত্রীর জন্মদিনে ট্রাম্প যে উপহার দিলেন, তা ভারতীয়দের জন্য যন্ত্রণার কারণ।”


তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র মন্তব্য করেছেন, “৫০ শতাংশ শুল্কের পর এবার আবার ১ লাখ ডলার ফি—নমো-ট্রাম্পের বন্ধুত্ব ভারতের জন্য বিপজ্জনকভাবে ব্যয়বহুল হয়ে যাচ্ছে।”


এদিকে কর্পোরেট মহলে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। মাইক্রোসফ্ট, জেপি মরগ্যান, অ্যামাজন ইতিমধ্যেই তাদের কর্মীদের দ্রুত যুক্তরাষ্ট্রে ফিরতে বলেছে।


অন্যদিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি গুজরাতে এক অনুষ্ঠানে বলেন, “ভারতের সবচেয়ে বড় শত্রু হলো বিদেশ নির্ভরতা।” তবে বিরোধীদের দাবি, মোদি-ট্রাম্প বন্ধুত্বের প্রকৃত মূল্য দিতে হচ্ছে নিজ ভারতীয় জনগণকে।