শনিবার , ১৭ অক্টোবর ২০২৬
শনিবার , ১৭ অক্টোবর ২০২৬
হোম › বিশ্ব › জা–পশ্চিম তীর চিকিৎসা করিডর পুনরায় চালুর আহ্বান পশ্চিমা দেশের

জা–পশ্চিম তীর চিকিৎসা করিডর পুনরায় চালুর আহ্বান পশ্চিমা দেশের

favicon
অনলাইন সংস্করণ
জা–পশ্চিম তীর চিকিৎসা করিডর পুনরায় চালুর আহ্বান পশ্চিমা দেশের

সোমবার গাজা ও পশ্চিম তীরের মধ্যে চিকিৎসা করিডর পুনরায় চালুর আহ্বান জানিয়েছে প্রায় দুই ডজন পশ্চিমা দেশ। তারা জানিয়েছে, গাজার রোগীদের চিকিৎসায় আর্থিক সহায়তা, চিকিৎসক ও চিকিৎসা সরঞ্জাম পাঠাতে প্রস্তুত তারা।


কানাডার প্রকাশিত এক যৌথ বিবৃতিতে বলা হয়, “আমরা ইসরাইলকে দৃঢ়ভাবে আহ্বান জানাই পশ্চিম তীর, বিশেষত পূর্ব জেরুজালেমে চিকিৎসা করিডর পুনরায় চালু করতে, যাতে গাজার রোগীদের সরিয়ে এনে জরুরি চিকিৎসা দেওয়া যায়।”


অস্ট্রিয়া, বেলজিয়াম, কানাডা, ফ্রান্স, জার্মানি, ইতালি, ইউরোপীয় ইউনিয়ন ও পোল্যান্ডসহ প্রায় ২০টি দেশ এ বিবৃতিতে স্বাক্ষর করেছে। তবে যুক্তরাষ্ট্র এতে অংশ নেয়নি।


বিবৃতিতে আরও বলা হয়, “গাজায় ওষুধ ও চিকিৎসা সরঞ্জাম প্রবেশে আরোপিত নিষেধাজ্ঞা তুলে নিতে আমরা ইসরাইলকে অনুরোধ করছি।”


ইসরাইলের প্রতিক্রিয়া


এ বিষয়ে তাৎক্ষণিক কোনো মন্তব্য করেনি ইসরাইল। এর আগেও দেশটি গাজার রোগীদের পশ্চিম তীর বা পূর্ব জেরুজালেমে চিকিৎসা নেওয়ার অনুমতি প্রত্যাখ্যান করেছে। চলতি মাসে ইসরাইলি পররাষ্ট্রমন্ত্রী গিডিয়ন সা’আর ‘নিরাপত্তা উদ্বেগ’ দেখিয়ে একই অবস্থান পুনর্ব্যক্ত করেন।


যদিও কিছু গাজাবাসীকে আরব ও ইউরোপীয় দেশে চিকিৎসার জন্য সরিয়ে নেওয়া হয়েছে, সহায়তা সংস্থাগুলো বলছে, তা মোটেই যথেষ্ট নয়। মে মাসে অবরোধ আংশিক শিথিল হলেও গাজায় প্রয়োজনীয় ওষুধ অল্প পরিমাণে পৌঁছেছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) সতর্ক করে জানিয়েছে, গাজার স্বাস্থ্যব্যবস্থা ভেঙে পড়ার দ্বারপ্রান্তে।


ইসরাইলের দাবি, তারা পর্যাপ্ত খাদ্য ও সরঞ্জাম প্রবেশের অনুমতি দিচ্ছে। তবে যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ মিত্র ব্রিটেন ও ফ্রান্স সম্প্রতি জাতিসংঘে ফিলিস্তিন রাষ্ট্র স্বীকৃতির পক্ষে অবস্থান নিয়েছে, যদিও ওয়াশিংটন এর বিরোধিতা করছে।