রবিবার , ১৮ অক্টোবর ২০২৬
রবিবার , ১৮ অক্টোবর ২০২৬
হোম › বিশ্ব › বছরের সবচেয়ে শক্তিশালী টাইফুন রাগাসার তাণ্ডবে বিপর্যস্ত হংকং, সতর্ক চীন-তাইওয়ান

বছরের সবচেয়ে শক্তিশালী টাইফুন রাগাসার তাণ্ডবে বিপর্যস্ত হংকং, সতর্ক চীন-তাইওয়ান

favicon
অনলাইন সংস্করণ
বছরের সবচেয়ে শক্তিশালী টাইফুন রাগাসার তাণ্ডবে বিপর্যস্ত হংকং, সতর্ক চীন-তাইওয়ান

বছরের সবচেয়ে শক্তিশালী টাইফুন রাগাসা হংকংয়ে তাণ্ডব চালিয়েছে।


বুধবার (২৪ সেপ্টেম্বর) ভোরে টাইফুনটি শহরের কাছাকাছি পৌঁছাতেই শুরু হয় প্রবল ঝড়ো হাওয়া ও ভারী বর্ষণ। উপকূলে আছড়ে পড়ে বিশাল ঢেউ। তবে ক্ষয়ক্ষতি কমাতে আগেই হাজারো বাসিন্দাকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেয় কর্তৃপক্ষ।


ঝড়ের প্রভাবে স্বায়ত্তশাসিত অঞ্চলটির সব শিক্ষা প্রতিষ্ঠান, বহু অফিস-আদালত ও ব্যবসা প্রতিষ্ঠান সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে। বিমানবন্দরগুলোয় বৃহস্পতিবার পর্যন্ত স্থগিত রাখা হয়েছে সব ফ্লাইট।


এর আগে ফিলিপাইনের উত্তরাঞ্চলে আঘাত হেনেছিল টাইফুন রাগাসা। হংকংয়ের পর এটি চীনের মূল ভূখণ্ড, ম্যাকাও ও তাইওয়ানে আঘাত হানতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। ইতিমধ্যে এসব এলাকায় জারি করা হয়েছে সর্বোচ্চ সতর্কতা, এবং লাখ লাখ মানুষকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হচ্ছে।