জাতিসংঘ অধিবেশনে ট্রাম্পের গাড়িবহরের জন্য আটকালো ম্যাখোঁর গাড়ি
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে যোগ দিতে গিয়ে বিব্রতকর পরিস্থিতিতে পড়েন ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাখোঁ। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) তিনি যখন জাতিসংঘ সদর দফতরের উদ্দেশে গাড়ি নিয়ে যাচ্ছিলেন, ঠিক তখনই মার্কিন পুলিশ তার গাড়ির রাস্তা আটকে দেয়।
কারণ হিসেবে পুলিশ জানায়, শিগগিরই সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গাড়িবহর ওই পথ দিয়ে যাবে, তাই নিরাপত্তার স্বার্থে রাস্তা সাময়িকভাবে বন্ধ করা হয়েছে।
পুলিশকে ম্যাখোঁ অনুরোধ করে বলেন, “গাড়িবহর এখনো আসেনি, আমাকে যেতে দিন। আমি আপনার সঙ্গে সমঝোতা করছি।” এসময় পুলিশ হেসে চলে যায়।
ঘটনার পর ম্যাখোঁ সরাসরি ট্রাম্পকে কল করে রসিক ভঙ্গিতে বলেন, “অনুমান করুন তো? আমি রাস্তার মাঝখানে দাঁড়িয়ে আছি, কারণ সব কিছু আপনার জন্য বন্ধ করা হয়েছে।”
এ সময় ফরাসি প্রেসিডেন্ট কাতার ও গাজার পরিস্থিতি নিয়ে ট্রাম্পের সঙ্গে সংক্ষিপ্ত আলোচনা করার ইচ্ছাও প্রকাশ করেন।