শনিবার , ১৭ অক্টোবর ২০২৬
শনিবার , ১৭ অক্টোবর ২০২৬
হোম › বিশ্ব › ইসরাইলের পর্যটন শহরে হুতি হামলা, দুজনের অবস্থা গুরুতর

ইসরাইলের পর্যটন শহরে হুতি হামলা, দুজনের অবস্থা গুরুতর

favicon
অনলাইন সংস্করণ
ইসরাইলের পর্যটন শহরে হুতি হামলা, দুজনের অবস্থা গুরুতর

ইসরায়েলের দক্ষিণাঞ্চলীয় পর্যটন নগরী ইলাতে ইয়েমেনের হুতি বিদ্রোহীদের ড্রোন হামলায় অন্তত ২২ জন আহত হয়েছেন। বুধবার (২৪ সেপ্টেম্বর) ইহুদি নববর্ষ রোশ হাশানাহর দ্বিতীয় দিনে এ হামলা হয়।


ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, ড্রোনটি প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করে লোহিত সাগরের উপকূলীয় শহরে আঘাত হানে। আহতদের মধ্যে দুজনের অবস্থা গুরুতর। ইসরায়েলি জরুরি সেবা সংস্থা মাগেন ডেভিড অ্যাডম জানায়, তাদের দল ২২ জনকে চিকিৎসা দিয়েছে।


পুলিশ জানিয়েছে, ড্রোনটি শহরের কেন্দ্রে বিস্ফোরিত হয়। এতে এলাকাজুড়ে ক্ষয়ক্ষতি হয়েছে। ইলাতের মেয়র ইলি ল্যাঙ্ক্রি সরকারের প্রতি হুতিদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন।


হুতি সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি দাবি করেছেন, তাদের বাহিনী দক্ষিণ ইসরাইলে দুটি স্থানে ড্রোন হামলা চালিয়েছে। এর আগে ইসরাইল ইয়েমেনের বিদ্রোহী নিয়ন্ত্রিত এলাকায় বিমান হামলা চালায়, যেখানে হুতি সরকারের প্রধানসহ ১১ জন সিনিয়র কর্মকর্তা নিহত হন।


২০২৩ সালের অক্টোবরে গাজা যুদ্ধ শুরুর পর থেকে হুতিরা বারবার ইসরাইলের দিকে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালাচ্ছে। তারা বলছে, এসব হামলার মাধ্যমে ফিলিস্তিনি মিত্র হামাসকে সমর্থন জানানো হচ্ছে।