শনিবার , ১৭ অক্টোবর ২০২৬
শনিবার , ১৭ অক্টোবর ২০২৬
হোম › বিশ্ব › ৫.৫ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া

৫.৫ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া

favicon
অনলাইন সংস্করণ
৫.৫ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ায় ৫ দশমিক ৫ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। শুক্রবার (২৬ সেপ্টেম্বর) সকালে অনুভূত হওয়া এই ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল আফগানিস্তানের হিন্দুকুশ পর্বতমালা। পাকিস্তান মেটেরোরলজিক্যাল ডিপার্টমেন্ট (পিএমডি) এ তথ্য নিশ্চিত করেছে।


পিএমডি জানায়, ভূমিকম্পটির কেন্দ্র ছিল ১৯৫ কিলোমিটার গভীরে, ৩৬.৫১ ডিগ্রি উত্তর অক্ষাংশ ও ৭০.৯৮ ডিগ্রি পূর্ব দ্রাঘিমাংশে।


চিত্রাল, পেশাওয়ার, সোয়াত, আতক্ক, লোয়ার ডির ও আপার ডিরে ভূমিকম্পের ধাক্কা অনুভূত হয়েছে।


উল্লেখ্য, মাসের শুরুতে আফগানিস্তানে ৬ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে অন্তত ১ হাজার ৪০০ জন নিহত হয় এবং হাজারো বাড়িঘর ধ্বংস হয়। এর প্রভাব পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া ও পাঞ্জাবেও অনুভূত হয়েছিল।