রবিবার , ১৮ অক্টোবর ২০২৬
রবিবার , ১৮ অক্টোবর ২০২৬
হোম › বিশ্ব › বিহার নির্বাচনে ‘বাংলাদেশি অনুপ্রবেশকারী’ ইস্যুতে উত্তাপ, ওয়াইসির পাল্টা কটাক্ষ মোদিকে

বিহার নির্বাচনে ‘বাংলাদেশি অনুপ্রবেশকারী’ ইস্যুতে উত্তাপ, ওয়াইসির পাল্টা কটাক্ষ মোদিকে

favicon
অনলাইন সংস্করণ
বিহার নির্বাচনে ‘বাংলাদেশি অনুপ্রবেশকারী’ ইস্যুতে উত্তাপ, ওয়াইসির পাল্টা কটাক্ষ মোদিকে

ভারতের বিহারে আসন্ন নির্বাচন ঘিরে রাজনৈতিক উত্তাপ চরমে পৌঁছেছে। ইস্যুর কেন্দ্রবিন্দুতে রয়েছে কথিত ‘অবৈধ বাংলাদেশি অভিবাসীদের’ উপস্থিতি। বিজেপি নেতারা সাম্প্রতিক সময়ে বাঙালিদের উদ্দেশ্য করে ‘অনুপ্রবেশকারী’ শব্দ ব্যবহার করছেন।


এবিপি নিউজের খবরে জানা গেছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি কংগ্রেস ও আরজেডি’র বিরুদ্ধে অভিযোগ এনে বলেছেন— “তারা বিহারে বাংলাদেশি অনুপ্রবেশকারীদের আশ্রয় দিচ্ছে।”


এই বক্তব্যের জবাবে এআইএমআইএম প্রধান আসাদুদ্দিন ওয়াইসি তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন। তিনি বলেছেন— “মোদিজি, বিহারে কোনো বাংলাদেশি নেই। কিন্তু আপনার ঢাকার বোন দিল্লিতে থাকেন। তাঁকে বাংলাদেশে পাঠান, আমরা সীমান্ত পর্যন্ত পৌঁছে দেব।”


রাজনৈতিক বিশ্লেষকদের মতে, ওয়াইসির এই বক্তব্যে তিনি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দিকেই সূক্ষ্ম ইঙ্গিত করেছেন।