জাতিসংঘে নেতানিয়াহুর ভাষণের আগে ওয়াকআউট: হামাসের দাবি, ‘ইসরায়েল একঘরে’
জাতিসংঘ সাধারণ পরিষদে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর ভাষণের আগে বিভিন্ন প্রতিনিধিদলের ওয়াকআউটকে ইসরায়েলের ‘একঘরে হয়ে পড়ার প্রমাণ’ বলে মন্তব্য করেছে হামাস। শুক্রবার এক বিবৃতিতে হামাস নেতা তাহের আল-নুনু বলেন, “নেতানিয়াহুর বক্তব্য বয়কট ইসরায়েলের ধ্বংসাত্মক যুদ্ধের পরিণতি।”
নেতানিয়াহু মঞ্চে উঠতেই কয়েকটি প্রতিনিধিদল সভা কক্ষ ত্যাগ করে। এ ঘটনায় হামাস অভিযোগ করে, তিনি গাজায় ‘গণহত্যা, জোরপূর্বক বাস্তুচ্যুতি ও অনাহার’কে অস্বীকার করছেন।
অন্যদিকে, জাতিসংঘে ক্ষুব্ধ ভাষণে নেতানিয়াহু এসব অভিযোগ প্রত্যাখ্যান করেন এবং স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠনের বিরোধিতা পুনর্ব্যক্ত করেন।
জাতিসংঘের তথ্য অনুযায়ী, গাজায় ইসরায়েলি আক্রমণে এখন পর্যন্ত ৬৫ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন, যাদের বেশিরভাগই বেসামরিক।