আন্দোলনে বিপর্যস্ত নেপালের পর্যটন খাত, বুকিং বাতিল বেড়েছে ৫০%
হিমালয় দর্শন, তীর্থস্থান ভ্রমণ ও ছুটি কাটাতে প্রতিবছর লাখো পর্যটক ভিড় জমান নেপালে। গত বছর দেশটিতে এসেছিলেন অন্তত ১০ লাখ বিদেশি পর্যটক। চলতি বছর সরকার আশা করেছিল ১৫ লাখ পর্যটক আসবে। কিন্তু সেপ্টেম্বরে জেনজি আন্দোলন ও সহিংসতার জেরে পর্যটকদের আগমন হঠাৎই কমে যায়।
পর্যটন কর্মকর্তারা জানান, শরৎ নেপালের সবচেয়ে বড় পর্যটন মৌসুম। অথচ আন্দোলনের পর পর্যটক আগমন কমে গেছে প্রায় ৪০ শতাংশ। আগে প্রতিদিন যেখানে ৩ হাজার ২০০ জন পর্যটক আসতেন, এখন তা নেমে এসেছে মাত্র ১ হাজার ৩০০–তে।
‘ভিজিট নেপাল ২০১১’ প্রচারণার সমন্বয়কারী যোগেন্দ্র শাক্যের তথ্য অনুযায়ী, সেপ্টেম্বরে ৫০ শতাংশ বুকিং বাতিল হয়েছে। অক্টোবরেও প্রায় ৫০ শতাংশ বুকিং হয় বাতিল, নয়তো স্থগিত হয়েছে।
নেপালের জিডিপির ৮ শতাংশ আসে পর্যটন থেকে, যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বৈদেশিক মুদ্রা আয়ের উৎস। এই খাতেই কর্মসংস্থান হয় প্রায় ১০ শতাংশ মানুষের।