শনিবার , ১৭ অক্টোবর ২০২৬
শনিবার , ১৭ অক্টোবর ২০২৬
হোম › বিশ্ব › গাজা সংকটে মাহাথিরের ক্ষোভ: ‘ইসরায়েল নাৎসিদের হাতে গণহত্যা শিখেও শিক্ষা নেয়নি’

গাজা সংকটে মাহাথিরের ক্ষোভ: ‘ইসরায়েল নাৎসিদের হাতে গণহত্যা শিখেও শিক্ষা নেয়নি’

favicon
অনলাইন সংস্করণ
গাজা সংকটে মাহাথিরের ক্ষোভ: ‘ইসরায়েল নাৎসিদের হাতে গণহত্যা শিখেও শিক্ষা নেয়নি’

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ ইসরায়েলের বিরুদ্ধে কঠোর সমালোচনা করেছেন। তিনি বলেছেন, “নাৎসি জার্মানির হাতে গণহত্যার শিকার হয়েও ইসরায়েল কিছুই শেখেনি।”


চলমান গাজা সংকটে ইসরায়েলের ভূমিকা নিয়ে ক্ষোভ প্রকাশ করে মাহাথির এটিকে সরাসরি ‘গণহত্যামূলক’ কর্মকাণ্ড হিসেবে আখ্যা দেন। তিনি আরও বলেন, “গাজায় যা ঘটছে, তা মানবতাবিরোধী অপরাধ। ইতিহাস এই ঘটনাকে কখনো ভুলে যাবে না।”


দীর্ঘ রাজনৈতিক জীবনে মাহাথির বহুবার পশ্চিমা নীতির সমালোচনা করেছেন। বিশেষ করে ফিলিস্তিন ইস্যুতে তার অবস্থান বরাবরই স্পষ্ট ও অটল। শতবর্ষে পা রেখেও মানবাধিকার লঙ্ঘনের বিরুদ্ধে তিনি এখনও শক্ত কণ্ঠে সোচ্চার রয়েছেন।


👉 সূত্র: আল জাজিরা