শনিবার , ১৭ অক্টোবর ২০২৬
শনিবার , ১৭ অক্টোবর ২০২৬
হোম › বিশ্ব › ইয়েমেনে ইসরায়েলি হামলায় পাকিস্তানি জ্বালানি ট্যাঙ্কার আক্রমণ

ইয়েমেনে ইসরায়েলি হামলায় পাকিস্তানি জ্বালানি ট্যাঙ্কার আক্রমণ

favicon
অনলাইন সংস্করণ
ইয়েমেনে ইসরায়েলি হামলায় পাকিস্তানি জ্বালানি ট্যাঙ্কার আক্রমণ

পাকিস্তানের ২৪ নাগরিকসহ মোট ২৭ জন ত্রু বহনকারী একটি জ্বালানি ট্যাঙ্কার ইয়েমেনের রাস ইসা বন্দরে অবস্থানকালে ইসরায়েলি ড্রোন হামলার শিকার হয়। পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মোহসিন নকভি শনিবার এ তথ্য নিশ্চিত করেছেন। 

মন্ত্রী নকভি জানান, হামলার সময় ত্রুদের মধ্যে ২৪ পাকিস্তানি, ২ শ্রীলঙ্কান এবং ১ নেপালি ছিলেন। ট্যাঙ্কারের ক্যাপ্টেনও পাকিস্তানি। হামলার ফলে জাহাজে বিস্ফোরণ ঘটে, তবে ত্রুরা দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন।


এরপর হুথি নৌযান জাহাজটি থামিয়ে ত্রুদের আটক করে। তবে বর্তমানে ট্যাঙ্কার এবং তার ত্রুরা হুতিদের হাত থেকে মুক্ত হয়ে ইয়েমেনের জলসীমার বাইরে পৌঁছেছে।


মন্ত্রী নকভি নিরাপত্তা বাহিনী, ওমান ও সৌদি আরবের পাকিস্তানি কূটনীতিক এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। তিনি বলেন, “নাগরিকদের নিরাপদ মুক্তি নিশ্চিত করতে নিরাপত্তা সংস্থাগুলো দিন-রাত অতুলনীয় পরিশ্রম করেছে।”


পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, দূতাবাসগুলো ইয়েমেন কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ স্থাপন করে ত্রুদের সুস্থতা নিশ্চিত করেছে এবং পরিবারগুলোর সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছে। বর্তমানে ট্যাঙ্কার বন্দরে থেকে যাত্রা শুরু করেছে এবং সকল ক্রু নিরাপদে রয়েছে।