শনিবার , ১৭ অক্টোবর ২০২৬
শনিবার , ১৭ অক্টোবর ২০২৬
হোম › বিশ্ব › গাজা ইস্যুতে জার্মানিকে কড়া সমালোচনা হিউম্যান রাইটস ওয়াচের

গাজা ইস্যুতে জার্মানিকে কড়া সমালোচনা হিউম্যান রাইটস ওয়াচের

favicon
অনলাইন সংস্করণ
গাজা ইস্যুতে জার্মানিকে কড়া সমালোচনা হিউম্যান রাইটস ওয়াচের

গাজায় ইসরায়েলের ক্রমবর্ধমান ‘বিনাশকারী অভিযান’ থামাতে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) নিষেধাজ্ঞাকে যথেষ্ট সমর্থন না করায় জার্মানির বিরুদ্ধে তীব্র সমালোচনা করেছে হিউম্যান রাইটস ওয়াচ (এইচআরডব্লিউ)।


সংস্থাটি জানায়, শুধু অস্ত্র রফতানির লাইসেন্স স্থগিত রাখাই যথেষ্ট নয়; ইসরায়েলের ওপর কার্যকর চাপ সৃষ্টি করতে হলে দ্বিপাক্ষিক কূটনীতির বাইরে আরও কঠোর ব্যবস্থা নিতে হবে।


হিউম্যান রাইটস ওয়াচ বলছে, ইউক্রেন, সিরিয়া, আফগানিস্তান, মিয়ানমারসহ নানা দেশে মানবাধিকার লঙ্ঘনের বিরুদ্ধে জবাবদিহির দাবি তুলে জার্মানি আন্তর্জাতিক পরিসরে নিজেদের ভাবমূর্তি তৈরি করেছে। কিন্তু গাজা ইস্যুতে তাদের দ্বিধাগ্রস্ত অবস্থান সেই সুনামকে প্রশ্নবিদ্ধ করছে।


সংস্থাটি আরও জানায়, জার্মানির সামনে এখন স্পষ্ট সিদ্ধান্ত— ইউরোপীয় ইউনিয়নের অধিকাংশ দেশের সঙ্গে মিল রেখে ইসরায়েল ও ইসরায়েলি রাজনীতিকদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করতে হবে। নইলে গাজায় ইসরায়েলের নৃশংসতায় জার্মানিকেও ‘সহযোগী’ হিসেবে বিবেচনা করা হতে পারে।


সূত্র: আল জাজিরা, হিউম্যান রাইটস ওয়াচ।