রবিবার , ১৮ অক্টোবর ২০২৬
রবিবার , ১৮ অক্টোবর ২০২৬
হোম › বিশ্ব › গাজায় গণহত্যায় সহায়তার জন্য ট্রাম্পের কারাদণ্ড দাবি কলম্বিয়ার প্রেসিডেন্টের

গাজায় গণহত্যায় সহায়তার জন্য ট্রাম্পের কারাদণ্ড দাবি কলম্বিয়ার প্রেসিডেন্টের

favicon
অনলাইন সংস্করণ
গাজায় গণহত্যায় সহায়তার জন্য ট্রাম্পের কারাদণ্ড দাবি কলম্বিয়ার প্রেসিডেন্টের

কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রো গাজায় চলমান ইসরায়েলি গণহত্যায় সরাসরি সহায়তার জন্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কারাদণ্ডের দাবি জানিয়েছেন, খবর আল জাজিরা।


পেত্রো বলেন, “যদি ট্রাম্প এভাবে গণহত্যায় মদদ দিয়ে যান, তাহলে জেলই তার প্রাপ্য। রোম স্ট্যাটিউট অনুযায়ী যেকোনো দেশে যেকোনো যুদ্ধাপরাধীকে গ্রেফতার করা সম্ভব। এ নীতির আওতায় ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকেও যুক্তরাষ্ট্র থেকে গ্রেফতার করা সম্ভব।”


তিনি আরও বলেন, ইসরায়েলের সঙ্গে যুক্তরাষ্ট্রের মুক্ত বাণিজ্য চুক্তি বাতিল করা হবে। এছাড়া, মন্ত্রিসভায় তিনি প্রশ্ন তুলেছেন, আন্তর্জাতিক আইনের আওতায় কেন ট্রাম্প ও নেতানিয়াহুকে আটক করা হচ্ছে না।


এর আগে, পেত্রো ট্রাম্প প্রশাসনের ভিসা বাতিলের সিদ্ধান্ত প্রত্যাখ্যান করেছেন। তিনি বলেছিলেন, “ওয়াশিংটন আর আন্তর্জাতিক আইনকে সম্মান করে না। আমি শুধু কলম্বিয়ানই নই, একজন ইউরোপীয় নাগরিকও; আমার ভিসার প্রয়োজন নেই।”


গত শুক্রবার পেত্রো নিউইয়র্কে জাতিসংঘের সদর দপ্তরের বাইরে ইসরায়েলি গণহত্যার বিরুদ্ধে বিক্ষোভে সমর্থন ও ট্রাম্পের নীতির কঠোর সমালোচনা করেন। এ বক্তব্যকে মার্কিন পররাষ্ট্র দপ্তর ‘বেপরোয়া এবং উসকানিমূলক কর্মকাণ্ড’ উল্লেখ করে তার ভিসা বাতিল করে।