শনিবার , ১৭ অক্টোবর ২০২৬
শনিবার , ১৭ অক্টোবর ২০২৬
হোম › বিশ্ব › লন্ডনে মহাত্মা গান্ধীর স্ট্যাচু বিকৃত, ভারতীয় হাইকমিশনের তীব্র নিন্দা

লন্ডনে মহাত্মা গান্ধীর স্ট্যাচু বিকৃত, ভারতীয় হাইকমিশনের তীব্র নিন্দা

favicon
অনলাইন সংস্করণ
লন্ডনে মহাত্মা গান্ধীর স্ট্যাচু বিকৃত, ভারতীয় হাইকমিশনের তীব্র নিন্দা

মহাত্মা গান্ধীর জন্মবার্ষিকীর ঠিক কয়েক দিন আগে লন্ডনের টাভিস্টক স্কোয়ারে তার ব্রোঞ্জের স্ট্যাচু বিকৃত করা হয়েছে। ভারতের হাইকমিশন এ ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে।


স্থানীয় সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে, স্ট্যাচুটিতে বিভিন্ন গ্রাফিতি করা হয়েছে। এর গায়ের রঙ কালো করা হয়েছে এবং বিভিন্ন স্থানে ‘সন্ত্রাসী (টেরোরিস্ট), ভারত (হিন্দুস্তান)’ লেখা হয়েছে। এর কিছু ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।


ভারতীয় হাইকমিশন এই ঘটনাকে ‘অহিংসার ধারণার উপর সহিংস আক্রমণ’ হিসেবে অভিহিত করেছে। তারা জানিয়েছে, বিষয়টি স্থানীয় কর্তৃপক্ষের কাছে উত্থাপন করা হয়েছে এবং স্ট্যাচুটি তার মূল মর্যাদায় ফিরিয়ে আনার জন্য কাজ করছে। সামাজিক যোগাযোগমাধ্যম ‘এক্স’-এ হাইকমিশন লিখেছে, “লন্ডনের টাভিস্টক স্কোয়ারে মহাত্মা গান্ধীর স্ট্যাচু বিকৃত করার লজ্জাজনক ঘটনার তীব্র নিন্দা করছি। এটি কেবল বিকৃতির ঘটনা নয়, আন্তর্জাতিক অহিংসা দিবসের তিন দিন আগে অহিংসার ধারণার উপর আক্রমণ।”


স্থানীয় কর্তৃপক্ষও বিষয়টি খতিয়ে দেখছে বলে জানিয়েছে। প্রতি বছর ২ অক্টোবর লন্ডনের এই স্ট্যাচুতে পুষ্পার্ঘ্য অর্পণ করে গান্ধী জয়ন্তী স্মরণ করা হয়।


স্ট্যাচুটি ইন্ডিয়া লিগের সমর্থনে ১৯৬৮ সালে তৈরি ও উন্মোচন করা হয় এবং এতে শিলালিপিতে লেখা আছে, “মহাত্মা গান্ধী, ১৮৬৯-১৯৪৮”। উল্লেখ্য, গান্ধী নিকটবর্তী ইউনিভার্সিটি কলেজ লন্ডনে আইন পড়াশোনা করেছিলেন।


সূত্র: হিন্দুস্তান টাইমস