শনিবার , ১৭ অক্টোবর ২০২৬
শনিবার , ১৭ অক্টোবর ২০২৬
হোম › বিশ্ব › শেষ মুহূর্ত পর্যন্ত লড়াই” — সুমুদ ফ্লোটিলার জাহাজ থেকে বার্তা রিমা হাসানের

শেষ মুহূর্ত পর্যন্ত লড়াই” — সুমুদ ফ্লোটিলার জাহাজ থেকে বার্তা রিমা হাসানের

favicon
অনলাইন সংস্করণ
শেষ মুহূর্ত পর্যন্ত লড়াই” — সুমুদ ফ্লোটিলার জাহাজ থেকে বার্তা রিমা হাসানের

গাজামুখী সুমুদ ফ্লোটিলায় অংশ নেওয়া ফ্রান্সের রাজনীতিবিদ ও ইউরোপীয় পার্লামেন্টের সদস্য রিমা হাসান জানিয়েছেন, স্বাধীনতা অর্জনে শেষ মুহূর্ত পর্যন্ত তিনি হার মানবেন না।


নিজের এক্স হ্যান্ডলে দেওয়া পোস্টে রিমা বিশ্ব অর্থনীতি অচল করে দেওয়ার আহ্বান জানিয়ে ইসরায়েলের বিরুদ্ধে দেশজুড়ে প্রতিবাদ গড়ে তোলার ডাক দেন। ফিলিস্তিনের পতাকা হাতে একটি ভিডিও প্রকাশ করে তিনি জানান, তার জাহাজ গাজার কাছাকাছি পৌঁছালে ইসরায়েলি হামলার শিকার হয় এবং পরে সেটি জব্দ করা হয়।


রিমা হাসান গাজায় গণহত্যা বন্ধের দাবি জানান এবং সুমুদ ফ্লোটিলা মিশন অব্যাহত রাখার আহ্বান করেন।


প্রসঙ্গত, গাজামুখী ত্রাণবাহী সুমুদ ফ্লোটিলার অন্তত আটটি জাহাজ জব্দ করেছে ইসরায়েলি বাহিনী। এ সময় পরিবেশ আন্দোলনকর্মী গ্রেটা থুনবার্গসহ বহু মানবাধিকার কর্মীকেও আটক করা হয়।