রবিবার , ১৮ অক্টোবর ২০২৬
রবিবার , ১৮ অক্টোবর ২০২৬
হোম › বিশ্ব › গাজার পথে ‘গ্লোবাল সুমুদ ফ্লোটিলা’তে বাংলাদেশি বংশোদ্ভূত রুহি লোরেন

গাজার পথে ‘গ্লোবাল সুমুদ ফ্লোটিলা’তে বাংলাদেশি বংশোদ্ভূত রুহি লোরেন

favicon
অনলাইন সংস্করণ
গাজার পথে ‘গ্লোবাল সুমুদ ফ্লোটিলা’তে বাংলাদেশি বংশোদ্ভূত রুহি লোরেন

গাজার জনগণের জন্য ত্রাণ সহায়তা নিয়ে এগিয়ে যাওয়া ‘গ্লোবাল সুমুদ ফ্লোটিলা’ নৌবহরে যুক্ত হয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ মানবাধিকারকর্মী ও স্বাস্থ্য বিশেষজ্ঞ রুহি লোরেন আখতার। তিনি মানবিক সংস্থা ‘রিফিউজি বিরিয়ানি অ্যান্ড ব্যানানাস’ (RBB)-এর সঙ্গে কাজ করছেন।


সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি জানান, বর্তমানে তিনি নৌবহরের একটি জাহাজ ‘সামারটাইম জং’-এ অবস্থান করছেন, যা অন্যান্য নৌযানের ঠিক পেছনে রয়েছে।


বুধবার (১ অক্টোবর) নিজের ফেসবুক পোস্টে রুহি লোরেন লেখেন—

👉 “আমরা চরম অনিশ্চয়তার মধ্যেও দৃঢ়প্রতিজ্ঞা এবং আশা নিয়ে এগিয়ে যাচ্ছি। নৌবহরের এই দলটি মানবিক সহায়তা নিয়ে ইসরায়েলি বাধা উপেক্ষা করে গাজায় পৌঁছানোর শেষ চেষ্টা করছে।”


এর আগে তিনি একাধিক ভিডিও বার্তায় গাজার জনগণের পাশে দাঁড়ানোর আহ্বান জানান। তার বার্তা অনুযায়ী, এই অভিযাত্রা মানবিক সহায়তা পৌঁছে দেওয়ার পাশাপাশি আন্তর্জাতিক সম্প্রদায়কে গাজার চলমান সংকটের প্রতি দৃষ্টি আকর্ষণ করতে ভূমিকা রাখবে।