শনিবার , ১৭ অক্টোবর ২০২৬
শনিবার , ১৭ অক্টোবর ২০২৬
হোম › বিশ্ব › ফিলিস্তিনিকে লাথি মারার ঘটনায় দুই ইসরায়েলি সেনা বরখাস্ত

ফিলিস্তিনিকে লাথি মারার ঘটনায় দুই ইসরায়েলি সেনা বরখাস্ত

favicon
অনলাইন সংস্করণ
ফিলিস্তিনিকে লাথি মারার ঘটনায় দুই ইসরায়েলি সেনা বরখাস্ত

দখলকৃত পশ্চিম তীরের হেবরনের কাছের দুরা শহরে এক ফিলিস্তিনি নাগরিককে নির্মমভাবে লাথি মারার ঘটনায় ইসরায়েলি সেনাবাহিনীর (আইডিএফ) দুই রিজার্ভ সেনাকে বরখাস্ত করা হয়েছে। সোমবার (৬ অক্টোবর) আইডিএফ এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে।


একটি ভিডিও ফুটেজে দেখা যায়, বেকারির কর্মী আবদুল হাদি মাশারাকাকে দুই সেনা ঘিরে ধরে। তাদের একজন তাকে মাটিতে বসতে বলেন, এরপর নিজের ফোনে কিছু দেখিয়ে বারবার লাথি মারেন। অপর সেনা তখন ঘটনাস্থলে দাঁড়িয়ে ছিলেন।


আইডিএফ জানায়, ঘটনাটি তাদের আচরণবিধি ও মূল্যবোধের পরিপন্থী, এবং এই ধরনের কর্মকাণ্ড গুরুতরভাবে নেওয়া হচ্ছে। সংস্থার বিবৃতিতে বলা হয়, “এই আচরণ আইডিএফ-এর নীতি ও মানবাধিকারের পরিপন্থী। সেনাবাহিনী এ ধরনের ঘটনাকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে।”


বিবৃতিতে আরও জানানো হয়, অভিযুক্ত দুই সেনাকে সাময়িকভাবে দায়িত্ব থেকে বরখাস্ত করা হয়েছে এবং তাদের রিজার্ভ সার্ভিসও স্থগিত রাখা হয়েছে। পাশাপাশি, সামরিক পুলিশ তাদের বিরুদ্ধে তদন্ত শুরু করেছে।


সাম্প্রতিক মাসগুলোতে ওয়েস্ট ব্যাংকে ইসরায়েলি নিরাপত্তা বাহিনী ও বসতিস্থাপনকারীদের সঙ্গে ফিলিস্তিনিদের সংঘর্ষ ও নির্যাতনের ভিডিও ক্রমেই বাড়ছে। অনেক সময় এসব ভিডিও আইডিএফ সৈন্যরাই নিজেরা ধারণ করে অনলাইনে ছড়িয়ে দেয়।


সূত্র: টাইমস অব ইসরায়েল