শনিবার , ১৭ অক্টোবর ২০২৬
শনিবার , ১৭ অক্টোবর ২০২৬
হোম › বিশ্ব › ফিলিস্তিনপন্থী বিক্ষোভে অংশ না নেওয়ার আহ্বান ব্রিটিশ প্রধানমন্ত্রীর

ফিলিস্তিনপন্থী বিক্ষোভে অংশ না নেওয়ার আহ্বান ব্রিটিশ প্রধানমন্ত্রীর

favicon
অনলাইন সংস্করণ
ফিলিস্তিনপন্থী বিক্ষোভে অংশ না নেওয়ার আহ্বান ব্রিটিশ প্রধানমন্ত্রীর

ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার শিক্ষার্থীদের ফিলিস্তিনপন্থী বিক্ষোভে অংশ না নেওয়ার আহ্বান জানিয়েছেন।

৭ অক্টোবর ইসরায়েল–গাজা যুদ্ধের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে প্রকাশিত দ্য টাইমস পত্রিকায় লেখা এক মতামতে তিনি বলেন, এ দিনে বিক্ষোভ আয়োজন করা ‘ব্রিটিশদের মানায় না’, কারণ কিছু মানুষ এই দিনটিকে ‘ব্রিটিশ ইহুদিদের ওপর ঘৃণ্য হামলার অজুহাত’ হিসেবে ব্যবহার করে।


স্টারমার লেখেন,


“আজ, ৭ অক্টোবরের বর্বরোচিত হামলার বার্ষিকীতে শিক্ষার্থীরা আবারও বিক্ষোভের পরিকল্পনা করছে। এটি ব্রিটিশ হিসেবে আমাদের চরিত্র নয়। অন্যদের প্রতি এতটা অসম্মান করা অসুলভ আচরণ। এরপর কেউ কেউ আবার ইহুদিবিরোধী স্লোগান দিতে শুরু করে—যা অত্যন্ত নিন্দনীয়।”


ব্রিটিশ প্রধানমন্ত্রী আরও জোর দিয়ে বলেন, যুক্তরাজ্য সবসময় ইহুদি সম্প্রদায়ের পাশে ঐক্যবদ্ধভাবে থাকবে।

তার ভাষায়,


“আমাদের দেশে বসবাসরত ইহুদি সম্প্রদায়গুলো রাস্তায় ক্রমবর্ধমান ইহুদিবিদ্বেষ সহ্য করে যাচ্ছে। আমরা তাদের সুরক্ষায় দৃঢ় প্রতিশ্রুতিবদ্ধ।”


সূত্র: বিবিসি নিউজ