রবিবার , ১৮ অক্টোবর ২০২৬
রবিবার , ১৮ অক্টোবর ২০২৬
হোম › বিশ্ব › পেন্টাগন এই সপ্তাহেই ঘোষণা করতে পারে নৌবাহিনীর নতুন স্টিলথ ক্যারিয়ার-বেজড যুদ্ধবিমান নির্মাণকারীর নাম

পেন্টাগন এই সপ্তাহেই ঘোষণা করতে পারে নৌবাহিনীর নতুন স্টিলথ ক্যারিয়ার-বেজড যুদ্ধবিমান নির্মাণকারীর নাম

favicon
অনলাইন সংস্করণ
পেন্টাগন এই সপ্তাহেই ঘোষণা করতে পারে নৌবাহিনীর নতুন স্টিলথ ক্যারিয়ার-বেজড যুদ্ধবিমান নির্মাণকারীর নাম

যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা সদরদপ্তর পেন্টাগন কয়েক মাসের বিলম্বের পর এই সপ্তাহেই নির্ধারণ করার পথে যে, নৌবাহিনীর নতুন স্টিলথ যুদ্ধবিমান তৈরির দায়িত্ব কোন প্রতিষ্ঠাকে দেয়া হবে। এক কর্মকর্তা ও সিদ্ধান্ত গ্রহণ দলের দুইজন শরীক সূত্র জানায়, কয়েক শত কোটি ডলারের এই প্রকল্পটিকে চীনকে মোকাবেলার কৌশক হিসেবে দেখা হচ্ছে।


এই প্রতিযোগিতায় অংশ নিচ্ছে দুইটি বড় প্রতিরক্ষা নির্মাতা প্রতিষ্ঠান — বোয়িং এবং নর্থরপ গ্রুম্যান করপোরেশন। পছন্দ করা কোম্পানিই তৈরি করবে ‘এফ/এ-এক্সএক্স’ নামক নতুন ক্যারিয়ার-বেজড যুদ্ধবিমানটি।


নতুন বিমানটি হবে ১৯৯০ দশক থেকে ব্যবহার হওয়া নৌবাহিনীর ‘এফ/এ-১৮ ই/এফ সুপার হর্নেট’ বহর প্রতিস্থাপনের জন্য। কর্মকর্তারা জানান, প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ গত শুক্রবার এই প্রকল্প এগিয়ে নেওয়ার সিদ্ধান্ত মঞ্জুর করেছেন। নৌবাহিনী এই সপ্তাহেই নির্মাতার নাম ঘোষণা করতে পারে, তবে অতীতের মতো শেষ মুহূর্তে জটিলতা দেখা গেলে বাস্তবায়ন আবারও বিলম্বিত হওয়ার সম্ভাবনা রয়ে গেছে।


প্রকল্পে দেরি হওয়ায় নৌবাহিনীর ভবিষ্যৎ বিমান পরিচালনা সক্ষমতা নিয়ে প্রশ্ন উঠেছে। বিশেষজ্ঞরা আশঙ্কা করছেন, যদি সময়মতো কাজ না হয় বা বাজেট সংকট সৃষ্টি হয়, তাহলে ২০৩০ সালের পর নৌবাহিনী আধুনিক যুদ্ধবিমানের ঘাটতিতে পড়তে পারে।


নতুন ‘এফ/এ-এক্সএক্স’ যুদ্ধবিমানে থাকবে উন্নত স্টিলথ প্রযুক্তি, বিস্তৃত অপারেশন পরিসর ও দীর্ঘস্থায়ীতা, পাশাপাশি ড্রোন-সমর্থিত (বিনা চালকে উড্ডয়নযোগ্য) কার্যক্ষমতা। বিমানটি নৌবাহিনীর প্রতিরক্ষা ব্যবস্থার সঙ্গে সঙ্গতি রেখে ডিজাইন করা হবে।


চীনের ক্রমবর্ধমান সামরিক ক্ষমতা মোকাবেলায় এই বিমানটিকেই নৌবাহিনীর একটি মূল হাতিয়ার হিসেবে ধরা হচ্ছে। গত জুনে জয়েন্ট চিফস অব স্টাফ চেয়ারম্যান জেনারেল ডান কেইন কংগ্রেসকে জানিয়ে ছিলেন, প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে হুমকির ছবি দ্রুত বদলাচ্ছে—এমন পরিস্থিতিতে নৌবাহিনীর জন্য ‘এফ/এ-এক্সএক্স’ অত্যন্ত জরুরি।