শনিবার , ১৭ অক্টোবর ২০২৬
শনিবার , ১৭ অক্টোবর ২০২৬
হোম › বিশ্ব › ডেটিং প্ল্যাটফরমে গোপন তথ্য ফাঁস, সাবেক মার্কিন সেনা কর্মকর্তা দণ্ডিত

ডেটিং প্ল্যাটফরমে গোপন তথ্য ফাঁস, সাবেক মার্কিন সেনা কর্মকর্তা দণ্ডিত

favicon
অনলাইন সংস্করণ
ডেটিং প্ল্যাটফরমে গোপন তথ্য ফাঁস, সাবেক মার্কিন সেনা কর্মকর্তা দণ্ডিত

মার্কিন বিমানবাহিনীর এক প্রাক্তন বেসামরিক কর্মচারীকে অনলাইন ডেটিং প্ল্যাটফরমে গোপন সামরিক তথ্য ফাঁসের অভিযোগে ছয় বছরের কারাদণ্ড দিয়েছে যুক্তরাষ্ট্রের আদালত।


দণ্ডপ্রাপ্ত ব্যক্তির নাম ডেভিড স্লেটার (৬৪), যিনি অবসরপ্রাপ্ত ইউএস আর্মি লেফটেন্যান্ট কর্নেল। নেব্রাস্কার এক ফেডারেল বিচারক বুধবার তাকে ৭০ মাসের কারাদণ্ড ও ২৫ হাজার ডলার জরিমানা করেন।


যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ জানিয়েছে, স্লেটার গোপন নথি এক অনলাইন ডেটিং প্ল্যাটফরমে এক নারীর কাছে শেয়ার করেছিলেন, যিনি ধারণা করা হচ্ছে ইউক্রেনে বসবাস করেন।


ঘটনার সময় তিনি নেব্রাস্কার ইউএস স্ট্র্যাটেজিক কমান্ডে বেসামরিক কর্মচারী হিসেবে দায়িত্বে ছিলেন। এই ইউনিট পরমাণু প্রতিরোধ, রুশ সামরিক শক্তি এবং যুদ্ধ সংক্রান্ত কৌশল নিয়ে কাজ করে।


প্রকাশিত গোপন নথিগুলোর মধ্যে কিছু ছিল ‘টপ সিক্রেট’ শ্রেণিভুক্ত, যেখানে ইউক্রেন যুদ্ধ, রুশ সেনার অবস্থান ও সামরিক লক্ষ্যবস্তু নিয়ে গুরুত্বপূর্ণ তথ্য ছিল।


সূত্র: এএফপি