রবিবার , ১৮ অক্টোবর ২০২৬
রবিবার , ১৮ অক্টোবর ২০২৬
হোম › বিশ্ব › ইসরায়েলের ওপর অস্ত্র নিষেধাজ্ঞা আইন পাস করল স্পেন পার্লামেন্ট

ইসরায়েলের ওপর অস্ত্র নিষেধাজ্ঞা আইন পাস করল স্পেন পার্লামেন্ট

favicon
অনলাইন সংস্করণ
ইসরায়েলের ওপর অস্ত্র নিষেধাজ্ঞা আইন পাস করল স্পেন পার্লামেন্ট

ইউরোপের দেশ স্পেনের পার্লামেন্টে ইসরায়েলের ওপর অস্ত্র নিষেধাজ্ঞা আইন পাস হয়েছে। বুধবার (৮ অক্টোবর) অনুষ্ঠিত ভোটে ১৭৮ জন সংসদ সদস্য নিষেধাজ্ঞার পক্ষে ও ১৬৯ জন বিপক্ষে ভোট দেন।


এর মাধ্যমে ২০২৩ সাল থেকে কার্যকর থাকা নিষেধাজ্ঞাকে আইনি রূপ দিল দেশটি। গাজায় চলমান ইসরায়েলি অভিযানের বিরুদ্ধে বরাবরই সমালোচনামুখর ছিলেন স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ। তাঁর সরকার ইসরায়েলের ওপর চাপ বাড়াতেই এ উদ্যোগ নিয়েছে।


নতুন আইনে শুধু অস্ত্র বিক্রি নয়, ইসরায়েলি সামরিক সরঞ্জামবাহী বিমান ও জাহাজের স্পেনের বন্দর ও আকাশসীমা ব্যবহারেও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।


এর আগে, ২৩ সেপ্টেম্বর গাজায় ‘গণহত্যা ঠেকাতে’ স্পেন ইসরায়েলের ওপর পূর্ণ অস্ত্র নিষেধাজ্ঞা দিয়েছিল। নতুন আইনে স্পেন ঘোষণা দিয়েছে—


কোনো সামরিক সরঞ্জাম, দ্বৈত-ব্যবহারের পণ্য বা প্রযুক্তি আর ইসরায়েলে পাঠানো হবে না,


এ ধরনের পণ্য ইসরায়েল থেকেও আমদানি করা হবে না,


সামরিক কাজে ব্যবহৃত বিমানের জ্বালানির অনুরোধও প্রত্যাখ্যান করা হবে,


এবং ফিলিস্তিনের অধিকৃত পশ্চিমতীরের অবৈধ ইসরায়েলি বসতি থেকে আসা পণ্য আমদানি ও বিজ্ঞাপনেও নিষেধাজ্ঞা থাকবে।