শনিবার , ১৭ অক্টোবর ২০২৬
শনিবার , ১৭ অক্টোবর ২০২৬
হোম › বিশ্ব › মিন্দানাওয়ে ৭.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, জারি সুনামি সতর্কতা

মিন্দানাওয়ে ৭.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, জারি সুনামি সতর্কতা

favicon
অনলাইন সংস্করণ
মিন্দানাওয়ে ৭.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, জারি সুনামি সতর্কতা

ফিলিপাইনের মিন্দানাও অঞ্চলে আজ শুক্রবার (১০ অক্টোবর) সকালে ৭.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। ভূমিকম্পের পরপরই ওই অঞ্চলে সুনামি সতর্কতা জারি করেছে কর্তৃপক্ষ, জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম বিবিসি।


ইউরোপীয়-ভূমধ্যসাগরীয় ভূকম্পন কেন্দ্র (ইএমএসসি) জানিয়েছে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠ থেকে প্রায় ৬২ কিলোমিটার গভীরে। এখন পর্যন্ত কোনো প্রাণহানি বা ক্ষয়ক্ষতির বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।


তবে স্থানীয় সূত্রে জানা গেছে, ভূমিকম্পের কম্পনে মিন্দানাও অঞ্চলের বিভিন্ন স্থানে ভবন দুলতে থাকে, আতঙ্কে মানুষ ঘরবাড়ি ছেড়ে রাস্তায় নেমে আসে।


উল্লেখ্য, গত সপ্তাহেই ফিলিপাইনের সেবু প্রদেশে ৬.৯ মাত্রার এক ভূমিকম্পে অন্তত ৭৪ জনের মৃত্যু হয়েছিল। এছাড়া বৃহস্পতিবার (৯ অক্টোবর) ফিলিপাইনের উত্তরাঞ্চলীয় একটি শহরের কাছে ৪.৮ মাত্রার আরেকটি ভূমিকম্প আঘাত হানে।