রবিবার , ১৮ অক্টোবর ২০২৬
রবিবার , ১৮ অক্টোবর ২০২৬
হোম › বিশ্ব › যুক্তরাষ্ট্রে দীর্ঘ শাটডাউনের আশঙ্কা, সতর্ক করলেন হাউস স্পিকার মাইক জনসন

যুক্তরাষ্ট্রে দীর্ঘ শাটডাউনের আশঙ্কা, সতর্ক করলেন হাউস স্পিকার মাইক জনসন

favicon
অনলাইন সংস্করণ
যুক্তরাষ্ট্রে দীর্ঘ শাটডাউনের আশঙ্কা, সতর্ক করলেন হাউস স্পিকার মাইক জনসন

যুক্তরাষ্ট্র সরকারে চলমান শাটডাউন দেশটির ইতিহাসের অন্যতম দীর্ঘ হতে পারে বলে সতর্ক করেছেন হাউস অব রিপ্রেজেন্টেটিভসের রিপাবলিকান স্পিকার মাইক জনসন।


শাটডাউনের ১৩তম দিনে ক্যাপিটলে একা দাঁড়িয়ে জনসন বলেন, ট্রাম্প প্রশাসনের সময় চাকরিচ্যুত হাজারো ফেডারেল কর্মীর বিষয়ে তিনি আগে অবগত ছিলেন না।


এদিকে ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স আসন্ন সময়কে “বেদনাদায়ক” বলে আখ্যা দিয়ে আরও ছাঁটাইয়ের ইঙ্গিত দিয়েছেন। যদিও এ ঘটনায় কর্মী ইউনিয়নগুলো ইতোমধ্যে মামলা করেছে।


জনসন বলেন, “আমরা খুব দ্রুত অ্যামেরিকার ইতিহাসের অন্যতম দীর্ঘ শাটডাউনের দিকে এগোচ্ছি।” রিপাবলিকান ও ডেমোক্র্যাটদের মধ্যে কোনো সমঝোতার সম্ভাবনা না থাকায় শাটডাউন অনির্দিষ্টকালের জন্য চলতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।


অর্থায়ন বন্ধ থাকায় সরকার পরিচালনার বহু কার্যক্রম স্থগিত রয়েছে। স্মিথসোনিয়ান জাদুঘরসহ নামী সাংস্কৃতিক প্রতিষ্ঠানগুলো বন্ধ হয়ে গেছে এবং বিমানবন্দরগুলোতে ফ্লাইটে বিঘ্ন দেখা দিচ্ছে।


এই পরিস্থিতি ইতিমধ্যেই বিপর্যস্ত মার্কিন অর্থনীতিতে আরও অনিশ্চয়তা ও অস্থিরতা সৃষ্টি করেছে।


কংগ্রেসের নিম্নকক্ষ হাউসের অধিবেশন স্থগিত, কারণ স্পিকার জনসন সদস্যদের ওয়াশিংটনে ফিরিয়ে আনতে অস্বীকৃতি জানিয়েছেন। ফেডারেল ছুটির কারণে সোমবার বন্ধ থাকা সিনেটের কার্যক্রম মঙ্গলবার শুরু হলেও তা স্বাস্থ্যসেবা সংক্রান্ত দাবিতে ডেমোক্র্যাটদের অনড় অবস্থানের কারণে স্থবির হয়ে আছে।


উল্লেখ্য, যুক্তরাষ্ট্রের ইতিহাসে দীর্ঘতম শাটডাউনটি হয়েছিল ২০১৯ সালে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সময়, যখন মেক্সিকো সীমান্তে দেয়াল নির্মাণের জন্য অর্থ না পাওয়ায় ৩৫ দিন ধরে সরকারি দপ্তরগুলো বন্ধ ছিল।