রবিবার , ১৮ অক্টোবর ২০২৬
রবিবার , ১৮ অক্টোবর ২০২৬
হোম › বিশ্ব › নোবেল শান্তি পুরস্কারে এখনও সবচেয়ে যোগ্য ট্রাম্প: পাকিস্তানের প্রধানমন্ত্রী

নোবেল শান্তি পুরস্কারে এখনও সবচেয়ে যোগ্য ট্রাম্প: পাকিস্তানের প্রধানমন্ত্রী

favicon
অনলাইন সংস্করণ
নোবেল শান্তি পুরস্কারে এখনও সবচেয়ে যোগ্য ট্রাম্প: পাকিস্তানের প্রধানমন্ত্রী

নোবেল শান্তি পুরস্কারের জন্য এখনও সবচেয়ে যোগ্য প্রার্থী মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প— এমন মন্তব্য করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী। সোমবার (১৩ অক্টোবর) মিশরের শার্ম এল-শেখে অনুষ্ঠিত আন্তর্জাতিক শান্তি সম্মেলনে তিনি এই বক্তব্য দেন। খবর সিএনএন।


পাকিস্তানের প্রধানমন্ত্রী বলেন, ট্রাম্প লক্ষ লক্ষ মানুষের জীবন রক্ষা করেছেন এবং বিশ্বের বিভিন্ন সংঘাত নিরসনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। তিনি উল্লেখ করেন, চলতি বছরের শুরুতে ভারত-পাকিস্তান উত্তেজনা প্রশমনে ও গাজার যুদ্ধবিরতি চুক্তিতে ট্রাম্পের ভূমিকা ছিল প্রশংসনীয়।


গত বছর জুনে পাকিস্তান সরকার আনুষ্ঠানিকভাবে ট্রাম্পকে নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনয়ন দেয়। ট্রাম্প নিজেও সেই পুরস্কার পাওয়ার ইচ্ছা প্রকাশ করেছিলেন। তবে এ বছর শান্তিতে নোবেল পেয়েছেন ভেনেজুয়েলার বিরোধীদলীয় নেতা মারিয়া কোরিয়া মাচাদো।


উল্লেখ্য, মিশরে অনুষ্ঠিত ওই সম্মেলনে ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতি চুক্তির নথিতে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পসহ বিশ্বের বিভিন্ন দেশের শীর্ষ নেতারা স্বাক্ষর করেছেন।