রবিবার , ১৮ অক্টোবর ২০২৬
রবিবার , ১৮ অক্টোবর ২০২৬
হোম › বিশ্ব › গাজায় ৪৫ ফিলিস্তিনির মরদেহ রেড ক্রসের কাছে হস্তান্তর করল ইসরায়েল

গাজায় ৪৫ ফিলিস্তিনির মরদেহ রেড ক্রসের কাছে হস্তান্তর করল ইসরায়েল

favicon
অনলাইন সংস্করণ
গাজায় ৪৫ ফিলিস্তিনির মরদেহ রেড ক্রসের কাছে হস্তান্তর করল ইসরায়েল

ইসরায়েলি সেনাবাহিনী ৪৫ জন ফিলিস্তিনির মরদেহ আন্তর্জাতিক রেড ক্রস কমিটির (আইসিআরসি) কাছে হস্তান্তর করেছে। পরে মরদেহগুলো শনাক্তকরণের জন্য গাজার খান ইউনিসের নাসের হাসপাতালে স্থানান্তর করা হয়। ১৫ অক্টোবর নিহতদের পরিবারের সদস্যরা সেখানে প্রিয়জনদের অবশিষ্টাংশ শনাক্ত করতে উপস্থিত হন।


বুধবার এক বিবৃতিতে আইসিআরসি জানায়, নিরপেক্ষ মধ্যস্থতাকারী হিসেবে উভয় পক্ষের অনুরোধ ও সম্মতিতে তারা এই স্থানান্তর প্রক্রিয়া সম্পন্ন করেছে।


বর্তমানে গাজার স্থানীয় স্বাস্থ্য ও ফরেনসিক কর্তৃপক্ষ মরদেহগুলোর শনাক্তকরণে কাজ করছে। আইসিআরসি জানিয়েছে, প্রয়োজনে তারা প্রযুক্তিগত সহায়তা দেবে।


বিবৃতিতে আরও বলা হয়, গাজার স্বাস্থ্য কর্তৃপক্ষ নিশ্চিত করেছে যে আজ প্রাপ্ত মৃতদেহের সংখ্যা ৪৫। তবে নিহতদের পরিচয় সম্পর্কে কোনো মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে আইসিআরসি।


সূত্র: মিডল ইস্ট মনিটর