রবিবার , ১৮ অক্টোবর ২০২৬
রবিবার , ১৮ অক্টোবর ২০২৬
হোম › বিশ্ব › নেতানিয়াহুর নির্দেশে রাফা ক্রসিং বন্ধ, হামাসের অভিযোগ যুদ্ধবিরতি লঙ্ঘন

নেতানিয়াহুর নির্দেশে রাফা ক্রসিং বন্ধ, হামাসের অভিযোগ যুদ্ধবিরতি লঙ্ঘন

favicon
অনলাইন সংস্করণ
নেতানিয়াহুর নির্দেশে রাফা ক্রসিং বন্ধ, হামাসের অভিযোগ যুদ্ধবিরতি লঙ্ঘন

গাজা ও জর্দানের মধ্যে রাফা ক্রসিং অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছেন দখলদার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তার দাবি, হামাস এখনো সব নিহত জিম্মির মরদেহ ফেরত দেয়নি, তাই সীমান্ত খোলা সম্ভব নয়।


রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, ফিলিস্তিনি দূতাবাস জানিয়েছিল, সোমবার থেকে রাফা ক্রসিং খুলে দেওয়ার কথা ছিল। তবে নেতানিয়াহুর নতুন সিদ্ধান্তে তা স্থগিত করা হয়েছে।


স্বাধীনতাকামী সংগঠন হামাসের অভিযোগ, রাফা সীমান্ত বন্ধ রাখা যুদ্ধবিরতির শর্ত লঙ্ঘন। যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় হওয়া সেই চুক্তিতে রাফা ক্রসিং পুনরায় খোলা ও মানবিক সহায়তা প্রবেশের বিষয়টি অন্যতম প্রধান শর্ত ছিল। চুক্তির লক্ষ্য ছিল গাজায় মানবিক সংকট লাঘব ও যুদ্ধ পরিস্থিতি প্রশমিত করা।


হামাস শনিবার এক বিবৃতিতে জানিয়েছে, “ইসরায়েল যদি যুদ্ধবিরতি চুক্তি ভঙ্গ করে রাফা সীমান্ত বন্ধ রাখে, তাহলে জিম্মিদের মরদেহ হস্তান্তর প্রক্রিয়া বিলম্বিত হবে।”


এদিকে যুদ্ধবিরতি চুক্তির আওতায় শনিবার রাতে গাজায় নিহত আরও দুই ইসরায়েলি জিম্মির মরদেহ রেড ক্রসের কাছে হস্তান্তর করেছে হামাস।