রবিবার , ১৮ অক্টোবর ২০২৬
রবিবার , ১৮ অক্টোবর ২০২৬
হোম › বিশ্ব › গাজায় যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ ইসরায়েলের বিরুদ্ধে, কাতারের তীব্র নিন্দা

গাজায় যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ ইসরায়েলের বিরুদ্ধে, কাতারের তীব্র নিন্দা

favicon
অনলাইন সংস্করণ
গাজায় যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ ইসরায়েলের বিরুদ্ধে, কাতারের তীব্র নিন্দা

গাজায় চলমান যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘনের অভিযোগ তুলেছে মধ্যস্থতাকারী দেশ কাতার। দেশটির আমির শেখ তামিম বিন হামাদ আল-থানি বলেছেন, ইসরায়েল একাধিক প্রাণঘাতী হামলা চালিয়ে ১১ দিন ধরে চলমান যুদ্ধবিরতি চুক্তি ভঙ্গ করেছে।


মঙ্গলবার (২১ অক্টোবর) দোহায় শুরা কাউন্সিলে বার্ষিক ভাষণে কাতারের আমির বলেন,


“আমরা ফিলিস্তিনে ইসরায়েলের সব চুক্তি লঙ্ঘনকারী কার্যক্রমের নিন্দা জানাই। বিশেষ করে গাজা উপত্যকাকে মানুষের বসবাসের অযোগ্য করে তোলা এবং যুদ্ধবিরতির ধারাবাহিক লঙ্ঘন অত্যন্ত উদ্বেগজনক।”


তার বক্তব্যের আগে মঙ্গলবার হামাসের অবস্থানে ইসরায়েলের একাধিক বিমান হামলায় বেশ কয়েকজন নিহত হন।


কাতার দীর্ঘদিন ধরে গাজা সংঘাত নিরসনে অন্যতম মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করছে। দেশটি যুদ্ধবিরতি চুক্তি বাস্তবায়নে হামাস ও ইসরায়েল উভয়ের সঙ্গেই নিয়মিত আলোচনায় রয়েছে।


এর আগে, গত ১৯ অক্টোবর ইসরায়েল হামাসের বিরুদ্ধে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ তুলে গাজায় ১৫৩ টন বোমা বর্ষণ করে। পরদিন (২০ অক্টোবর) ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু দেশটির সংসদ নেসেটে এ তথ্য জানান।


বিশ্লেষকদের মতে, ইসরায়েল ও হামাসের মধ্যে চলমান সহিংসতা পুনরায় বৃদ্ধি পেলে মধ্যপ্রাচ্যে মানবিক বিপর্যয় আরও গভীর হতে পারে এবং কাতারের কূটনৈতিক প্রচেষ্টা নতুন করে চ্যালেঞ্জের মুখে পড়বে।