রবিবার , ১৮ অক্টোবর ২০২৬
রবিবার , ১৮ অক্টোবর ২০২৬
হোম › বিশ্ব › হামাস দমন অভিযানে সেনা পাঠাতে প্রস্তুত মধ্যপ্রাচ্যের কয়েক দেশ: ট্রাম্প

হামাস দমন অভিযানে সেনা পাঠাতে প্রস্তুত মধ্যপ্রাচ্যের কয়েক দেশ: ট্রাম্প

favicon
অনলাইন সংস্করণ
হামাস দমন অভিযানে সেনা পাঠাতে প্রস্তুত মধ্যপ্রাচ্যের কয়েক দেশ: ট্রাম্প

ফিলিস্তিনি জঙ্গি সংগঠন হামাসকে নির্মূল করতে গাজায় সেনা পাঠাতে প্রস্তুত মধ্যপ্রাচ্যের বেশ কয়েকটি দেশ রয়েছে বলে দাবি করেছেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।


মঙ্গলবার (২১ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ স্যোশালে দেওয়া এক পোস্টে তিনি এই দাবি করেন।


ট্রাম্প বলেন, হামাসের বিরুদ্ধে এখন পর্যন্ত তিনি ধৈর্য ধরে আছেন। তবে যদি সংগঠনটি কোনো চুক্তি ভঙ্গ করে, তাহলে “দ্রুততম সময়ে ক্ষিপ্র ও ভয়াবহ প্রতিক্রিয়া” জানানো হবে।


তিনি আরও দাবি করেন, হামাসবিরোধী অভিযানে তাকে সহায়তা করতে আগ্রহী মধ্যপ্রাচ্যের বেশ কয়েকটি মিত্র দেশ, যারা তাঁর অনুরোধ পেলেই গাজার উদ্দেশে ভারী অস্ত্রশস্ত্রসহ সেনা পাঠাবে। তবে ট্রাম্প কোন দেশগুলো এমন প্রতিশ্রুতি দিয়েছে, তা উল্লেখ করেননি।