রবিবার , ১৮ অক্টোবর ২০২৬
রবিবার , ১৮ অক্টোবর ২০২৬
হোম › বিশ্ব › গাজায় যুদ্ধবিরতি পর্যবেক্ষণে যুক্তরাষ্ট্রের ড্রোন, যুদ্ধ-পরবর্তী প্রশাসনে টেকনোক্র্যাট কমিটি চায় হামাস

গাজায় যুদ্ধবিরতি পর্যবেক্ষণে যুক্তরাষ্ট্রের ড্রোন, যুদ্ধ-পরবর্তী প্রশাসনে টেকনোক্র্যাট কমিটি চায় হামাস

favicon
অনলাইন সংস্করণ
গাজায় যুদ্ধবিরতি পর্যবেক্ষণে যুক্তরাষ্ট্রের ড্রোন, যুদ্ধ-পরবর্তী প্রশাসনে টেকনোক্র্যাট কমিটি চায় হামাস

গাজা উপত্যকায় যুদ্ধবিরতি পর্যবেক্ষণের জন্য যুক্তরাষ্ট্র ড্রোন ব্যবহার করছে। নিউইয়র্ক টাইমসের প্রতিবেদনের বরাত দিয়ে মিডল ইস্ট আই জানিয়েছে, ইসরায়েল এই ড্রোন ব্যবহারের অনুমতি দিয়েছে। যুক্তরাষ্ট্রের এই মানববিহীন বিমানগুলো দক্ষিণ ইসরায়েলের নতুন সিভিল-মিলিটারি কো-অর্ডিনেশন সেন্টারের মাধ্যমে পরিচালিত হচ্ছে।


প্রতিবেদনে বলা হয়, যুদ্ধের প্রাথমিক পর্যায়ে হামাস নেতৃবৃন্দ ও জিম্মিদের অবস্থান শনাক্ত করতেও যুক্তরাষ্ট্র একই ধরনের ড্রোন ব্যবহার করেছিল।


অন্যদিকে, হামাসসহ ফিলিস্তিনের প্রধান রাজনৈতিক দলগুলো জানিয়েছে, তারা যুদ্ধ-পরবর্তী গাজার প্রশাসনিক দায়িত্ব একটি স্বাধীন টেকনোক্র্যাট কমিটির হাতে দিতে চায়।


হামাসের ওয়েবসাইটে প্রকাশিত এক যৌথ বিবৃতিতে বলা হয়েছে, কায়রোতে অনুষ্ঠিত বৈঠকে গোষ্ঠীগুলো সম্মত হয়েছে যে, স্বাধীন টেকনোক্র্যাটদের সমন্বয়ে গঠিত একটি অস্থায়ী ফিলিস্তিনি কমিটি গাজার প্রশাসন পরিচালনা করবে।


এই কমিটি আরব দেশসমূহ এবং আন্তর্জাতিক প্রতিষ্ঠানগুলোর সহযোগিতায় জীবনযাত্রা ও মৌলিক পরিষেবা নিশ্চিত করার দায়িত্ব নেবে।


বিবৃতিতে আরও উল্লেখ করা হয়েছে, ফিলিস্তিনিদের সম্মুখীন চ্যালেঞ্জ মোকাবিলা এবং ঐক্যবদ্ধ অবস্থান গড়ে তোলার জন্য দলগুলো সম্মিলিতভাবে কাজ করবে।