রবিবার , ১৮ অক্টোবর ২০২৬
রবিবার , ১৮ অক্টোবর ২০২৬
হোম › বিশ্ব › রিগ্যানকে নিয়ে ‘বিতর্কিত’ বিজ্ঞাপনের জেরে কানাডার ওপর আরও ১০% শুল্ক বাড়ালেন ট্রাম্প

রিগ্যানকে নিয়ে ‘বিতর্কিত’ বিজ্ঞাপনের জেরে কানাডার ওপর আরও ১০% শুল্ক বাড়ালেন ট্রাম্প

favicon
অনলাইন সংস্করণ
রিগ্যানকে নিয়ে ‘বিতর্কিত’ বিজ্ঞাপনের জেরে কানাডার ওপর আরও ১০% শুল্ক বাড়ালেন ট্রাম্প

কানাডার ওপর অতিরিক্ত ১০ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সাবেক প্রেসিডেন্ট রোনাল্ড রিগ্যানকে নিয়ে কানাডায় প্রচারিত একটি ‘বিতর্কিত’ বিজ্ঞাপনকে কেন্দ্র করে তিনি এ সিদ্ধান্ত নিয়েছেন।


শনিবার (২৫ অক্টোবর) দিবাগত রাত আড়াইটার দিকে নিজের সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প এই ঘোষণা দেন।


পোস্টে ট্রাম্প অভিযোগ করেন, রোনাল্ড রিগ্যানের শুল্কনীতি সংক্রান্ত এক বক্তৃতাকে কানাডা প্রতারণামূলকভাবে উপস্থাপন করেছে। রিগ্যানের রেডিও ভাষণ বিকৃতভাবে সম্পাদনা করা হয়েছে এবং অনুমতি ছাড়াই তা প্রচার করা হয়েছে বলেও দাবি করেন তিনি।


ট্রাম্প লেখেন, “রোনাল্ড রিগ্যান মার্কিন জাতীয় নিরাপত্তা ও অর্থনীতির স্বার্থে শুল্ক আরোপের পক্ষে ছিলেন। কিন্তু কানাডা তার অবস্থান বিকৃতভাবে তুলে ধরছে। বিজ্ঞাপনটি সরিয়ে নেওয়ার কথা বলা হলেও তা আবার সম্প্রচার করা হয়েছে। এই অসততার কারণে কানাডার ওপর আরও ১০ শতাংশ ট্যারিফ আরোপ করা হলো।”


উল্লেখ্য, এর আগে যুক্তরাষ্ট্র কানাডার ওপর ৩৫ শতাংশ শুল্কারোপ করেছে। নির্দিষ্ট কিছু পণ্যের ক্ষেত্রে ট্যারিফের হার আরও বেশি।