রবিবার , ১৮ অক্টোবর ২০২৬
রবিবার , ১৮ অক্টোবর ২০২৬
হোম › বিশ্ব › দীপাবলির আতশবাজিতে ভয়াবহ অগ্নিকাণ্ড: যুক্তরাষ্ট্র ও কানাডায় পুড়ে গেল ৫ বাড়ি, আটক ৩

দীপাবলির আতশবাজিতে ভয়াবহ অগ্নিকাণ্ড: যুক্তরাষ্ট্র ও কানাডায় পুড়ে গেল ৫ বাড়ি, আটক ৩

favicon
অনলাইন সংস্করণ
দীপাবলির আতশবাজিতে ভয়াবহ অগ্নিকাণ্ড: যুক্তরাষ্ট্র ও কানাডায় পুড়ে গেল ৫ বাড়ি, আটক ৩

দীপাবলি উদযাপনের সময় আতশবাজির বিস্ফোরণে ভয়াবহ অগ্নিকাণ্ডে যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক ও কানাডার অন্তত পাঁচটি বাড়ি পুড়ে গেছে। প্রতিবেশীদের ছোঁড়া আতশবাজি উড়ে গিয়ে মুহূর্তেই আগুন ধরে যায় পাশাপাশি থাকা কয়েকটি বাড়িতে। এ ঘটনায় অন্তত দুইজন মারাত্মকভাবে দগ্ধ হয়েছেন এবং ক্ষতির পরিমাণ আনুমানিক ১ লাখ ৭৫ হাজার মার্কিন ডলার।


সোমবার (২০ অক্টোবর) বিশ্বজুড়ে সনাতন ধর্মাবলম্বীদের ধর্মীয় উৎসব দীপাবলি উদযাপন করা হয়। আলো ও আনন্দের এই উৎসবের মাঝেই নিউইয়র্কের কুইন্স এলাকায় এবং কানাডার দুটি স্থানে আতশবাজির আগুনে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে।


সার্ভেইলেন্স ক্যামেরার ফুটেজে দেখা গেছে, একটি বাড়ির সামনে আতশবাজির স্ফুলিঙ্গ এসে আছড়ে পড়তেই মুহূর্তে ছড়িয়ে পড়ে আগুন। চারদিকে ধোঁয়া ও বিশৃঙ্খলা ছড়িয়ে পড়ে। ফায়ার সার্ভিসের কয়েকটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনতে ঘণ্টার পর ঘণ্টা চেষ্টা চালায়।


আগুনে ভস্মীভূত হয়েছে বাড়িগুলোর অধিকাংশ অংশ এবং ভেতরে থাকা গুরুত্বপূর্ণ নথি ও সামগ্রী। হঠাৎ ঘরছাড়া হয়ে পড়েছেন ভুক্তভোগীরা।


কানাডার পুলিশ ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে তিনজনকে আটক করেছে। স্থানীয় বাসিন্দারা ক্ষোভ প্রকাশ করে জানিয়েছেন, আগুন লাগার আগেই একাধিকবার অতিরিক্ত শব্দ ও আতশবাজির আবর্জনা নিয়ে অভিযোগ জানানো হয়েছিল পুলিশে, কিন্তু তাতে কোনো পদক্ষেপ নেওয়া হয়নি।


ভুক্তভোগীরা এখন জড়িতদের কাছ থেকে মোটা অঙ্কের ক্ষতিপূরণ দাবি করেছেন এবং এমন ঘটনা রোধে কঠোর আইন প্রণয়নের দাবি তুলেছেন।