রবিবার , ১৮ অক্টোবর ২০২৬
রবিবার , ১৮ অক্টোবর ২০২৬
হোম › বিশ্ব › রাশিয়াকে পাল্টা দিতে পারমাণবিক অস্ত্র পরীক্ষার নির্দেশ ট্রাম্পের

রাশিয়াকে পাল্টা দিতে পারমাণবিক অস্ত্র পরীক্ষার নির্দেশ ট্রাম্পের

favicon
অনলাইন সংস্করণ
রাশিয়াকে পাল্টা দিতে পারমাণবিক অস্ত্র পরীক্ষার নির্দেশ ট্রাম্পের

রাশিয়ার সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করে পারমাণবিক অস্ত্রের পরীক্ষা শুরু করতে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তর পেন্টাগনকে নির্দেশ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।


বৃহস্পতিবার (৩০ অক্টোবর) নিজের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে এক পোস্টে এ নির্দেশের ঘোষণা দেন তিনি। বিষয়টি নিশ্চিত করেছে মার্কিন গণমাধ্যমগুলো।


পোস্টে ট্রাম্প জানান, খুব শিগগিরই ওয়াশিংটন পারমাণবিক অস্ত্র পরীক্ষার কার্যক্রম শুরু করবে। তিনি দাবি করেন, যুক্তরাষ্ট্রের পরমাণু অস্ত্রভাণ্ডার বিশ্বের সবচেয়ে শক্তিশালী, যেখানে রাশিয়া রয়েছে দ্বিতীয় স্থানে এবং বড় ব্যবধানে তৃতীয় স্থানে চীন।


ট্রাম্প বলেন, অন্যান্য দেশ যখন নিয়মিত পারমাণবিক অস্ত্রের পরীক্ষা চালাচ্ছে, তখন যুক্তরাষ্ট্রেরও নিজেদের নিরাপত্তা নিশ্চিত করতে এমন সিদ্ধান্ত নেওয়া ছাড়া বিকল্প নেই।


গবেষণা সংস্থাগুলোর তথ্যানুসারে, বিশ্বের মোট পারমাণবিক অস্ত্রের প্রায় ৮৭ শতাংশই যুক্তরাষ্ট্র ও রাশিয়ার নিয়ন্ত্রণে। বর্তমানে রাশিয়ার হাতে রয়েছে প্রায় ৫ হাজার ৫০০ এবং যুক্তরাষ্ট্রের হাতে প্রায় ৫ হাজার ১০০টি নিউক্লিয়ার ওয়ারহেড।