রবিবার , ১৮ অক্টোবর ২০২৬
রবিবার , ১৮ অক্টোবর ২০২৬
হোম › বিশ্ব › দক্ষ কর্মীদের জন্য নতুন ‘স্কিলড ওয়ার্ক সিকিং ভিসা’ চালু করছে পর্তুগাল

দক্ষ কর্মীদের জন্য নতুন ‘স্কিলড ওয়ার্ক সিকিং ভিসা’ চালু করছে পর্তুগাল

favicon
অনলাইন সংস্করণ
দক্ষ কর্মীদের জন্য নতুন ‘স্কিলড ওয়ার্ক সিকিং ভিসা’ চালু করছে পর্তুগাল

বিদেশে কাজের সুযোগ খুঁজছেন এমন দক্ষ প্রার্থীদের জন্য নতুন এক ধরনের ভিসা চালু করতে যাচ্ছে পর্তুগাল সরকার। ‘স্কিলড ওয়ার্ক সিকিং ভিসা’ নামে এই নতুন কর্মসংস্থান ভিসাটি আগের ‘ওয়ার্ক সিকিং ভিসা’ বা চাকরি অনুসন্ধান ভিসার পরিবর্তে চালু হবে।

দ্য পর্তুগাল নিউজের বরাতে ইকোনমিক টাইমস জানিয়েছে, এই নতুন ভিসা চালুর উদ্যোগ পর্তুগালে কাজের সুযোগ পেতে আগ্রহী দক্ষ বিদেশিদের জন্য বড় সম্ভাবনার দ্বার উন্মোচন করবে।

পর্তুগালের পররাষ্ট্র মন্ত্রণালয় নিশ্চিত করেছে যে, ২৩ অক্টোবর থেকে পুরনো ‘ওয়ার্ক সিকিং ভিসা’র সব অ্যাপয়েন্টমেন্ট বাতিল করা হয়েছে। ফলে এখন থেকে দেশটির কনস্যুলার অফিসগুলো এবং ভিএফএস গ্লোবাল ও বিএলএস ইন্টারন্যাশনাল পরিচালিত ভিসা আবেদন কেন্দ্রগুলো পুরনো ক্যাটাগরির কোনো আবেদন আর গ্রহণ করবে না।

মন্ত্রণালয় জানিয়েছে, নতুন ‘স্কিলড ওয়ার্ক সিকিং ভিসা’ চালুর প্রক্রিয়া ইতিমধ্যেই শুরু হয়েছে। তবে এটি কার্যকর হবে বিদেশি কর্মসংস্থান সংক্রান্ত নতুন আইন অনুযায়ী নিয়ম ও বিধিনিষেধ চূড়ান্ত হওয়ার পর।

দ্য পর্তুগাল নিউজের তথ্য অনুযায়ী, এই পরিবর্তন ২২ অক্টোবর ২০২৫ তারিখে পর্তুগালের সরকারি গেজেটে প্রকাশিত নতুন আইন ৬১/২০২৫ অনুযায়ী কার্যকর হচ্ছে।

নতুন ব্যবস্থায় পেশাগত যোগ্যতা ও বিশেষ দক্ষতাসম্পন্ন আবেদনকারীরা অগ্রাধিকার পাবেন বলে জানিয়েছে পর্তুগাল সরকার।

এদিকে সব কনস্যুলেট ও অংশীদার প্রতিষ্ঠান বর্তমানে আগের ‘ওয়ার্ক সিকিং ভিসা’ সংক্রান্ত সেবা স্থগিত রেখেছে। নতুন ভিসার আবেদন শুরুর তারিখ ও যোগ্যতার মানদণ্ড সংক্রান্ত বিস্তারিত তথ্য পর্তুগাল সরকারের পরবর্তী নির্দেশনার মাধ্যমে জানানো হবে।