রবিবার , ১৮ অক্টোবর ২০২৬
রবিবার , ১৮ অক্টোবর ২০২৬
হোম › বিশ্ব › জম্মু-কাশ্মিরে পুলিশ স্টেশনে জব্দকৃত বিস্ফোরকে ভয়াবহ বিস্ফোরণ, নিহত কমপক্ষে ৯

জম্মু-কাশ্মিরে পুলিশ স্টেশনে জব্দকৃত বিস্ফোরকে ভয়াবহ বিস্ফোরণ, নিহত কমপক্ষে ৯

favicon
অনলাইন সংস্করণ
জম্মু-কাশ্মিরে পুলিশ স্টেশনে জব্দকৃত বিস্ফোরকে ভয়াবহ বিস্ফোরণ, নিহত কমপক্ষে ৯

ভারতের উত্তর-পশ্চিমাঞ্চলীয় রাজ্য জম্মু-কাশ্মিরে জব্দ করা বিস্ফোরক পরীক্ষা করার সময় ভয়াবহ বিস্ফোরণ ঘটেছে। এতে নিরাপত্তা বাহিনীর সদস্যসহ কমপক্ষে ৯ জনের মৃত্যু হয়েছে।

শুক্রবার (১৪ নভেম্বর) মধ্যরাতে শ্রীনগরের নওগাম থানার ভেতরে এ দুর্ঘটনা ঘটে। কয়েকদিন আগে কাশ্মিরের ফরিদাবাদ এলাকা থেকে উদ্ধার করা বিপুল পরিমাণ বিস্ফোরক থানা চত্বরে পরীক্ষা-নিরীক্ষার সময় হঠাৎ বিস্ফোরণ ঘটে।

আহতদের মধ্যে পাঁচজনের অবস্থা আশঙ্কাজনক। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

পুলিশ জানায়, জব্দ করা বিস্ফোরকের বেশিরভাগই ছিল অ্যামোনিয়াম নাইট্রেট। ফরেনসিক দল সেগুলো পরীক্ষা করছিলেন, তখনই বিস্ফোরণ ঘটে। এতে থানার কয়েকটি গাড়ি ধ্বংস হয় এবং ভবনের একাংশ ধসে পড়ে। তীব্র বিস্ফোরণে ঘটনাস্থল থেকে প্রায় ৩০০ ফুট দূরেও মরদেহের অংশ ছিটকে পড়েছে।

তদন্তকারীদের ধারণা, সন্দেহভাজনরা তড়িঘড়ি করে আইইডি তৈরি করায় তা সঠিকভাবে সক্রিয় হয়নি। আতঙ্কে তারা বিস্ফোরক যথাযথভাবে সেট করতে না পারায় পরিকল্পিত বড় ক্ষতি এড়ানো গেছে।

নিহতদের মরদেহ শ্রীনগর পুলিশ কন্ট্রোল রুমে নেয়া হয়েছে। ধ্বংসস্তূপে কেউ আটকা পড়ে আছে কিনা তা খতিয়ে দেখতে উদ্ধার কাজ চলছে।