রবিবার , ১৮ অক্টোবর ২০২৬
রবিবার , ১৮ অক্টোবর ২০২৬
হোম › বিশ্ব › বিজেপি থেকে বহিষ্কার সাবেক কেন্দ্রীয় মন্ত্রী আর কে সিংসহ তিন নেতা

বিজেপি থেকে বহিষ্কার সাবেক কেন্দ্রীয় মন্ত্রী আর কে সিংসহ তিন নেতা

favicon
অনলাইন সংস্করণ
বিজেপি থেকে বহিষ্কার সাবেক কেন্দ্রীয় মন্ত্রী আর কে সিংসহ তিন নেতা

বিহার বিধানসভা নির্বাচনের ফল প্রকাশের পরপরই ভারতের সাবেক কেন্দ্রীয় মন্ত্রী ও বিহারের প্রভাবশালী নেতা আর কে সিংকে দল থেকে বহিষ্কার করেছে বিজেপি। শুক্রবার জারি করা এক বিজ্ঞপ্তিতে তাকে দল-বিরোধী কর্মকাণ্ডের অভিযোগে বহিষ্কারের ঘোষণা দেয় বিজেপি। একই অভিযোগে বিহার বিধান পরিষদের সদস্য অশোক কুমার আগরওয়াল এবং কাটিহারের মেয়র ঊষা আগরওয়ালকেও বহিষ্কার করা হয়েছে।

বিজেপির পক্ষ থেকে জানানো হয়েছে, নির্বাচনের আগে আর কে সিং এনডিএ জোটের নেতৃত্ব নিয়ে প্রশ্ন তুলেছিলেন এবং নিতিশ কুমার সরকারের বিরুদ্ধে গুরুতর অভিযোগ আনেন। তিনি ভোটারদের ‘অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত’ প্রার্থীদের ভোটে প্রত্যাখ্যান করার আহ্বান জানান। তার মন্তব্যের লক্ষ্যবস্তুতে ছিলেন এনডিএর প্রার্থী উপ-মুখ্যমন্ত্রী সম্রাট চৌধুরী ও গ্যাংস্টার থেকে রাজনীতিবিদ অনন্ত সিং।

দল বলছে, আর কে সিংয়ের এই ‘স্পষ্টবাদী’ অবস্থান ও দলীয় নেতাদের বিরুদ্ধে প্রকাশ্য অভিযোগ তাকে ক্রমেই দলের মূলধারা থেকে বিচ্ছিন্ন করে তোলে, যার কারণে শেষ পর্যন্ত তাকে শাস্তিমূলক ব্যবস্থা হিসেবে বহিষ্কার করা হয়।

বিজেপি জানায়, বহিষ্কৃত তিন নেতাকেই এক সপ্তাহের মধ্যে কারণ দর্শানোর নোটিশের জবাব দিতে হবে।