রবিবার , ১৮ অক্টোবর ২০২৬
রবিবার , ১৮ অক্টোবর ২০২৬
হোম › বিশ্ব › ক্যানসাসে জরুরি কলের ফাঁদে পড়ে গুলিবিদ্ধ ৪ পুলিশ

ক্যানসাসে জরুরি কলের ফাঁদে পড়ে গুলিবিদ্ধ ৪ পুলিশ

favicon
অনলাইন সংস্করণ
ক্যানসাসে জরুরি কলের ফাঁদে পড়ে গুলিবিদ্ধ ৪ পুলিশ


যুক্তরাষ্ট্রের ক্যানসাস অঙ্গরাজ্যে জরুরি সাহায্যের ফোন পেয়ে ঘটনাস্থলে গিয়ে গুলিবিদ্ধ হয়েছেন চার পুলিশ কর্মকর্তা। শনিবার (১৫ নভেম্বর) টপেকা এলাকায় এই নাটকীয় ঘটনা ঘটে।


পুলিশ জানায়, এক বাসিন্দার সাহায্যের আবেদন পেয়ে তিন ডেপুটি অফিসার এবং এক হাইওয়ে পেট্রোল সদস্য সেখানে পৌঁছান। তবে পরিস্থিতি সামাল দেওয়ার আগেই লুকিয়ে থাকা হামলাকারীরা তাদের লক্ষ্য করে গুলি চালায়। এতে চারজন পুলিশ সদস্য আহত হন।


এ ঘটনায় পুলিশের পাল্টা গুলিতে একজন সন্দেহভাজন নিহত এবং আরেকজন গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি। হামলার কারণ সম্পর্কে এখনও নিশ্চিত হতে পারেনি কর্তৃপক্ষ এবং তদন্ত চলছে।