রবিবার , ১৮ অক্টোবর ২০২৬
রবিবার , ১৮ অক্টোবর ২০২৬
হোম › বিশ্ব › দক্ষিণ লেবাননে ফিলিস্তিনি শরণার্থী ক্যাম্পে ইসরায়েলি ড্রোন হামলা, নিহত অন্তত ১৩

দক্ষিণ লেবাননে ফিলিস্তিনি শরণার্থী ক্যাম্পে ইসরায়েলি ড্রোন হামলা, নিহত অন্তত ১৩

favicon
অনলাইন সংস্করণ
দক্ষিণ লেবাননে ফিলিস্তিনি শরণার্থী ক্যাম্পে ইসরায়েলি ড্রোন হামলা, নিহত অন্তত ১৩


দক্ষিণ লেবাননের একটি ফিলিস্তিনি শরণার্থী ক্যাম্পে ইসরায়েলি বাহিনী ড্রোন হামলা চালিয়েছে, যাতে কমপক্ষে ১৩ জন নিহত হয়েছে। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় এবং ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) উভয়ই ঘটনাটি নিশ্চিত করেছে।


বুধবার (১৯ নভেম্বর) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা জানায়, মঙ্গলবার (১৮ নভেম্বর) এই হামলা ঘটে। আইডিএফ হামলার একটি ভিডিও প্রকাশ করেছে, যেখানে ক্যাম্পের মসজিদের পাশে পার্ক করা একটি গাড়িকে লক্ষ্য করে ড্রোন থেকে আঘাত হানতে দেখা যায়।


ইসরায়েলের দাবি, হামলার স্থানে হামাসের সদস্যরা অবস্থান করছিলেন। তবে হামাস এই অভিযোগ প্রত্যাখ্যান করেছে। দক্ষিণ লেবাননের এই ক্যাম্পটি দেশটির সবচেয়ে বড় ফিলিস্তিনি শরণার্থী কেন্দ্র হিসেবে পরিচিত।


যুদ্ধবিরতি কার্যকর থাকলেও লেবাননে প্রায়ই হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল, যা যুদ্ধবিরতির শর্ত লঙ্ঘনেরই শামিল।